কাজে বাধা হয়ে দাঁড়ালো ধর্ম! সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singh Roy)। দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনে ছোট পর্দায় (Bengali Serial) দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি তো হিন্দি টেলিভিশনের জগতেও কাজ শুরু করেছেন। বাংলা টেলিভিশনে ছোট পর্দা দিয়ে শুরু করে এখন হিন্দি টেলিভিশনের জগতে পৌঁছে গেছেন অভিনেত্রী। তার এই দীর্ঘ লড়াইয়ে এত বড় সাফল্যে সত্যি ভক্তদের ভীষণ খুশি করে।

সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবচন্দ্রিমা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা গল্পে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও জিৎ-রুক্মিণীর ছবি বুমেরাং- এর হাত ধরে রূপালী স্ক্রিনে ডেবিউ করেন দেবচন্দ্রিমা সিংহ রায়। ছোট পর্দায় সাঁঝের বাতি ধারাবাহিক অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। হিন্দি ধারাবাহিক জগতে সুহাগান চুড়েল নামের একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। যদিও সেই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তবে অভিনেত্রীর এই বিপুল সাফল্যের ভক্তরা তো ভীষণই খুশি। হাজার হাজার ভক্ত রয়েছে দেবচন্দ্রিমার।

Debchandrima Singha Roy, Nia Sharma, Actress, Bengali Television, Hindi Television, দেবচন্দ্রিমা সিংহ রায়, নিয়া শর্মা, অভিনেত্রী, বাংলা টেলিভিশন, হিন্দি টেলিভিশন

এতদিন হিন্দি সিরিয়ালে কাজের জন্য মুম্বাই শহরে ছিলেন অভিনেত্রী। কিন্তু বেশকিছুদিন হলো অভিনেত্রী ফিরে এসেছে কলকাতাতে। বেশ কয়েকমাস হলো কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী। তবে এবারে অভিনেত্রীর ভক্তদের জন্য রয়েছে দুঃসংবাদ। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় দেবচন্দ্রিমা। ডেইলি ভ্লগের মাধ্যমে অভিনেত্রী এখন কনটেন্ট ক্রিয়েটারও। ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে অভিনেত্রীর অনুগামীর সংখ্যা নেহাত কম নেই। দর্শকেরাও দেবচন্দ্রিমার রোজনামচা দেখতে বেশ পছন্দই করেন। কিন্তু হঠাৎ করে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন দেবচন্দ্রিমা।

সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। আচমকা এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কী? সেটাও জানিয়েছেন দেবচন্দ্রিমা। অভিনেত্রী লেখেন, ‘ঈদ পর্যন্ত নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখব আমি। ইনস্টাগ্রাম, ফেসবুক সবকিছু থেকেই নিজেকে দূরে রাখবো।’ অভিনেত্রী পোস্টে আরো লেখেন তিনি কোন ধর্মকে ছোট করতে চাইছেন না। কিন্তু পশু হত্যা তার কাছে খুবই অপরাধমূলক একটা কাজ। তিনি নিজে একজন পশুপ্রেমী হয়ে এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না। সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে তার সামনে এই ধরনের ভিডিও আসছে। তাই এই সমস্ত কিছু থেকে দূরে রাখতেই কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় পা রাখছেন শতাব্দী রায়! কবে থেকে, কোন চরিত্রে দেখা মিলবে অভিনেত্রীর?

অভিনেত্রীর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অনেক নেটিজেনরাই তাকে সমর্থন করেছেন। কমেন্ট বক্সে অনেকেই অভিনেত্রীর এই সিদ্ধান্ত সম্মান জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এখানে আশাহত হবার কিছু নেই। সকলেই নিজ নিক ধর্ম পালন করুক আর অন্যের ধর্ম কে শ্রদ্ধা করুক এটা ই প্রতিটি ধর্ম শিখায়।’ আরেকজনের দাবি, ‘যার যার যেমন চিন্তা ভাবনা। এখানো কারো কিছু বলার থাকতে পারে না। যার যার ধর্ম সে সে পালন করবে। ওর মনে হয়েছে কিছু সময় ব্রেক নেওয়ার নিক। এতে যদি সে ভালো থাকে তাহলে তো কারো কিছু বলার থাকে না।’

Back to top button