‘এখনকার সময়ে কেউ সুপারস্টার নয়, আমি মানি না!’ বর্তমান সময়ের অভিনেতাদের নিয়ে বিস্ফোরক দেবশ্রী রায়!

৮০-৯০ দশকের বাংলা চলচ্চিত্র (Bengali Film Industry) জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দেবশ্রী রায় (Debashree Roy)। একটা সময়ে অভিনেত্রীকে দেখার জন্যই ভিড় জমত সিনেমা হলে। চুটিয়ে অভিনয় করেছেন সমস্ত প্রথম সারির অভিনেতাদের সঙ্গে, রসায়নও ছিল দারুণ। কিন্তু তারপরে দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী। রাজনীতির ময়দানে ব্যস্ত ছিলেন দেবশ্রী। দীর্ঘ ১০ বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন।
তারপর জি বাংলার সর্বজয়া ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে ফিরেছেন। তারপর অভিনেত্রীকে দেখা গেছে মিঠুন চক্রবর্তীর সাথে শাস্ত্রী ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই নিজেদের সময়ের সিনেমা, দর্শকদের মাতামাতি নিয়ে কথা বলেছেন। কারণ একসময় ৯০ দশকের দেবশ্রী মিঠুন চক্রবর্তীর জুটি, দেবশ্রী তাপস পালের জুটি এতটাই জনপ্রিয় ছিল যে সেই জনপ্রিয়তা এতগুলো বছর পর এখন আর কোন জুটিকে নিয়ে দেখা যায় না। সেই নিয়ে বারবার প্রশ্ন ওঠে।
এখন বেশিরভাগ সময়ই অভিনেতা অভিনেত্রীদের কাছে গল্প প্রাধান্য পায়। যার জন্য অনেকেই কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এখন বারবার দর্শকদের অনুরোধ করতে হয় বাংলা ছবির পাশে দাঁড়াতে। কিন্তু সেইসময় বিষয়টা একদম আলাদা ছিল। প্রতিটি ছবিতে হল থাকতো হাউসফুল।
সাক্ষাৎকারে অভিনেত্রী কে জিজ্ঞাসা করা হয় বর্তমানে যে এখন এত কনটেন্ট ওরিয়েন্টেড সিনেমা হয় সেক্ষেত্রে দেবশ্রীর কাছে ভালো স্ক্রিপ্টটা আসে না কেন? সেই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘সেটা পরিচালক স্ক্রিপ্ট রাইটারদের জিজ্ঞাসা করুন। আমি ভালো কাজ পেলে করতে অবশ্যই রাজি। আমাদের সময় দেখা হতো নায়ক নায়িকা কে আছে দেবশ্রী তাপস পাল, দেবশ্রী ভিক্টর ব্যানার্জি। আমাদের নামই যথেষ্ট ছিল ছবি হিট করানোর জন্য। তখন সিনেমার টিকিট ব্ল্যাকে বিক্রি হয়েছে। টিকিট নিয়ে কাড়াকাড়ি ছিল। আর এখনো কেউ মেগাস্টার সুপারস্টার নয়। এখন সবাই গল্প পড়ে দেখে নেয় এই ছবির গল্পটা কেমন, এই ছবি দেখার যোগ্য কিনা। আমাদের সময়টা অন্যরকম ছিল। এখন কে অভিনয় করছে সেটা ম্যাটার করে না।’
আরও পড়ুনঃ নতুনকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলো মিঠি! সন্তানের এমন ব্যবহারে সকলের চোখে ছোট হলো কমলিনী!
সত্যি সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে মানুষের পছন্দ। বর্তমানে রাজনীতি আর অবলা প্রাণীদের নিয়ে নিজের নতুন উদ্যোগ শুরু করেছেন অভিনেত্রী। সব অবলা প্রাণীদের রাস্তা থেকে উদ্ধার করে কাছে টেনে নিয়ে থাকার ব্যবস্থা করে দেন দেবশ্রী রায় ও তাঁর সংস্থা ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’। গত ৫ই সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে একটি মিউজিক্যাল শো’র আয়োজন করেছিলেন দেবশ্রী। সেখান থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হয়েছে অবলা পশুদের কল্যাণে। সেই নিয়েই ব্যস্ত অভিনেত্রী।

