নতুনকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলো মিঠি! সন্তানের এমন ব্যবহারে সকলের চোখে ছোট হলো কমলিনী!

বর্তমান সময়ে দাঁড়িয়ে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। মাত্র কয়েক মাস হয়েছে ধারাবাহিকটি (Bengali Serial) শুরু হয়েছে জলসার পর্দায়। তবে ইতিমধ্যে টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে শুরু করেছে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক। লীনা গঙ্গোপাধ্যায় এর ধারাবাহিক মানেই একটু অন্য ধরনের গল্প সবসময় ধারাবাহিকে ফুটিয়ে তোলা হয়। সেরকমটাই দেখা যাচ্ছে চিরসখাতে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনীর তো আশা আকাঙ্ক্ষা নেই। সে শুধু তার ছেলে মেয়েদের নিয়ে ভালো থাকতে চায়। ওইদিকে মিঠিকে সমানে মায়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার ঠাকুমা, দাদা। তার বারবার তাকে বিরক্ত করছে।
কিন্তু মিঠির এসব শুনতে ভালো লাগছে না। সে একটু শান্তি চায়। বুবলাই বোনের জন্য মিষ্টি এনে তাকে জোর করে খাওয়াতে চায়, মিঠি খেতে চায় না জানিয়ে দেয় সে নিজের দাদা হয়ে যখন তার মাকে অপমান করছে তখন সে আর তার দাদার থেকে ভালো কিছু আশা করে না। নতুন আর কমলিনীকে নিয়ে সে আর কিছু শুনতে চায় না। ওইদিকে কমলিনী ছবি তুলে প্রথম পুরস্কার জিতে নেয়। সেই সাথে নগদ টাকা পুরস্কার। পুরস্কার পাওয়ার পর কমলিনী সকলকে ধন্যবাদ জানায় তার পাশে থাকার জন্য। বিশেষ করে নতুনকে।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, পুরস্কার জিতে সকলেই বাড়ি ফিরে আসে। নতুনও তাদের সাথে বাড়িতে আসে মিঠিকে নিজে মায়ের জীবনের সুখবরটা দিতে। কিন্তু মিঠি তো মা, নতুন কাকু সকলকে ভুল বুঝে বসে আছে। তাই কমলিনী যখন মেয়েকে নিজের জীবনেরই সুখবরটা জানায় তখন মিঠি মায়ের উপরে অভিমান করে তাকে ভুল বোঝে। জানাই তার মা খুব স্বার্থপর, এখন মিঠিকে ভোলানোর জন্য তাকে পাঁচ লাখ টাকার ঘুষ দিচ্ছে।
আরও পড়ুনঃ ‘সমাজ মাধ্যমে কিছু মহিলারা আমায় আর আমার মাকে রোজ ধ’র্ষণ করেছে…’- বিবাহ বিচ্ছেদে কি শুধুই মেয়েদের দোষ? চোখে জল নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়!
সঙ্গে সঙ্গে আগুনে ঘি ঢালতে চলে আসে বাড়ির বাকিরা। যারা কেউই কমলিনীর ভালো দেখতে পারে না। মিঠির ঠাকুমা কমলিনীকে প্রশ্ন করে কিভাবে সে তার মেয়েকে এই অবস্থায় ফেলে রেখে চলে গেল, বুবলাই বর্ষা সকলেই আবারো টোন কেটে কথা বলতে থাকে কমলিনীকে। তাতে আরও উত্যক্ত হয় মিঠি এবং মাকে অপমান করা পাশাপাশি নতুন কেও অপমান করে। নতুন কেন বারবার তাদের মাঝে ঢুকে পড়ে কেন বারবার তাদের মধ্যে কথা বলে সেই অধিকার মিঠি তাকে দেয়নি। নতুন সকলের সামনে অপমানিত হলেও মিঠিকে ভুল বোঝে না। মিঠির কাছে ক্ষমা চায়। মিঠির থেকে এমন ব্যবহার তিনি আশা করেননি। তাই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায়। সকলেই নতুনের কাছে ক্ষমা চায়। কিন্তু মিঠি নিজের ভুল বুঝতে পারে না। মেয়ের ব্যবহারে ভীষণই লজ্জিত হয় কমলিনী। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

