‘বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বাবা, বেঁচে আছি না ম’রে গেছি খোঁজ নেননি…’- লড়াই করে আজ সফলতার শীর্ষে বর্ণিনী চক্রবর্তী!

মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এমন অনেক অভিনেতা অভিনেত্রী থাকেন যাদের স্বপ্ন থাকে অভিনেতা অভিনেত্রী হওয়ার। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আর্থিক সমস্যার জন্য আবার কেউ পারিবারিক সমস্যার জন্য নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে না। তবে আবার অনেকেই আছেন যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে গোটা পৃথিবীর সাথে লড়াই করতে পারে। সেরকমই একজন অভিনেত্রী হলেন বর্ণিনী চক্রবর্তী (Barninee Chakrabarty)।

বর্ণিনীকে আমরা দেখেছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরাতে শৌর্যর বোনের চরিত্রে অভিনয় করতে। ওই ধারাবাহিকে অভিনয় করেই সকলের নজরে এসেছেন অভিনেত্রী। কিন্তু জানেন কি এই অভিনেত্রীকে আজকে এই জায়গায় আসতে কত লড়াই করতে হয়েছে? কত বাধার মুখে পড়তে হয়েছে?

অভিনেত্রী হিসাবে খুব বেশি দিন হয়নি ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন তিনি। এক বছর হল তাঁকে প্রতি দিন ছোট পর্দায় দেখছেন দর্শক। ব্যক্তিগত জীবনেও অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। সেই কাহিনিই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে শোনালেন বর্ণিনী।

বাবার অত্যাচারের বিরুদ্ধে থানায় পর্যন্ত যেতে হয়েছিল তাঁকে। তিনি বললেন, “মা-বাবা, বোনকে নিয়ে আমাদের আনন্দের পরিবার ছিল। আচমকা কী হল জানি না। আমি ছোট থেকে নাচ, আবৃত্তি শিখতাম। হঠাৎই আমার বাবার মাথায় কে ঢোকালো যে মেয়েরা বাড়ির বাইরে কোনও কাজ করতে পারবে না। তার পর অত্যাচার আরও বেড়ে গিয়েছিল। পরিবারের কাউকে পাশে পাইনি। তাই মা-বোনকে নিয়ে বেরিয়ে আসি। কলকাতায় নতুন একটা ফ্ল্যাট কিনেছি।”

আরও পড়ুনঃ জীবনের চরম মুহূর্তেও আদৃতের পাশে শুভ! মোহনার অভিযোগ নস্যাৎ করে স্বামীর হাত শক্ত করে ধরল নায়িকা! শুভলক্ষ্মীর ভালোবাসায় মুগ্ধ দর্শক

সেই সময় অভিনেত্রী কি করবেন বুঝতেই পারছিলেন না। বাড়ি থেকে তার বিয়ে দিয়ে দেওয়ার কথা হচ্ছিল। সেই সময় গোটা পরিবার তার বিরুদ্ধে। শুধু মা আর বোনকে জিজ্ঞাসা করেছিলেন তার সাথে থাকবেন কি না। মা বোনকে নিয়ে কলকাতাতে ভাড়া বাড়িতে ওঠেন। তারপর শুরু কঠিন লড়াই। বাবা আজ পর্যন্ত খোঁজ নেয়নি কোনো।

Back to top button