জীবনের চরম মুহূর্তেও আদৃতের পাশে শুভ! মোহনার অভিযোগ নস্যাৎ করে স্বামীর হাত শক্ত করে ধরল নায়িকা! শুভলক্ষ্মীর ভালোবাসায় মুগ্ধ দর্শক

স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ (Grihopronesh)। সুস্মিত (Sushmit Mukherjee) উষসীর (Usashi Chakraborty) নতুন জুটির কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখে বোঝা গিয়েছিল একটি সাধারণ ছাপোসা মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিদেশে আসার গল্প ঘিরেই তৈরি হচ্ছে এই ধারাবাহিক। সেখানেই কোন এক পরিচিতি আত্মীয়র বাড়িতে থাকবে শুভলক্ষী অর্থাৎ গল্পের নায়িকা। আর এই ধারাবাহিকে গল্পের নায়কের নাম হল আদৃত।
বর্তমানে যেমন ধারাবাহিকে দেখানো হচ্ছে মোহনা দাবি করছে সে আদৃত এর সন্তানের মা হতে চলেছে। আর সেটা জানার পরেই আদৃত ভীষণভাবে চিন্তায় পড়ে গিয়েছে। কারণ আরেকদিকে শুভ তার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে। নিজের স্ত্রীকে কিছুতেই ঠকাতে পারবে না। তবে গতকালের পর্বে দেখানো হয়েছে মোহনা যখন আকাশের ব্যবহারে কষ্ট পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য সুইসাইড করে। তখন মোহনার মা জানায় মোহনা গর্ভবতী। আর এই কথা জানতে পেরে তো আকাশ বুঝতেই পারে যে কে মোহনার গর্ভের সন্তানের বাবা।
আদৃতকে আকাশ মারতে মারতে নিয়ে আসে রায় পরিবারে। আর সাথে করে নিয়ে আসে মোহনাকে। এদিকে বাড়ির কেউই তো কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তখনই আকাশ রায় পরিবারের সবার সামনে শুভ সামনে জানায় মোহনার গর্ভে যে সন্তান রয়েছে তার বাবা আদৃত। আর এই কথা শুনে তো সকলেরই পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড়, কেউই বুঝতে পারে না কি হচ্ছে।
আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে শুভলক্ষীর আদৃতকে ভুল বোঝার অধিকার ছিল, যথেষ্ট কারণ ছিল আদৃতকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার। সেখানে শুভ আদৃত এর পাশে দাঁড়িযয়েছে জোর গলায় বলছে মোহনা এই সমস্ত চক্রান্ত করে করছে। কারণ তার প্রথম থেকেই লক্ষ্য ছিল আদৃতকে পাওয়ার তাই সে এই সমস্ত নোংরামি করছে। যেখানে এখনো প্রমাণ হয়নি মোহনা সত্যি বলছে না মিথ্যে সেখানে দাঁড়িয়ে শুভ আদৃত এর পাশেই দাঁড়াচ্ছে। আদৃতকেই সাপোর্ট করছে।
আরও পড়ুনঃ ‘সিচুয়েশনশিপের ছোকরা ছাই বুঝবে আসল ভালোবাসার মর্ম, ওর জন্য ন্যাকা শিরিনই উপযুক্ত!’ রায়ানের কাণ্ড দেখে বিরক্ত দর্শক!
আদৃতকে কতটা ভালোবেসে বিশ্বাস করলে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও শুভ এমন সিদ্ধান্ত নিতে পারে সেটা বারবার মুগ্ধ করছে দর্শককে। যেখানে আদৃত এর আগে বহুবার শুভকে ভুল বুঝেছে, তাকে অপমান করেছে। সেখানে এত বড় একটা ঘটনা ঘটার পরেও শুভ আদৃতকে এতটুকু ভুল বোঝেনি। আদৃত এর পাশে থেকেছে এই সময়।

