‘তুমি কি জানো পীযূষ দা তোমায় আজও ভুলতে পারিনি…’- অভিনেতা পীযূষ গাঙ্গুলীর মৃ’ত্যুবার্ষিকীতে অভিনেত্রীর স্মৃতিচারণ! সেই দিনগুলোর কথা মনে পড়তেই চোখে জল অপরাজিতা আঢ্যর?

টেলিভিশনের পর্দায় (Bengali Television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদেরকে সবসময় মনে রাখবেন দর্শক। যাদের অভিনয় বারবার দর্শকদের মুগ্ধ করেছে সকলকে। সেরকমই একজন অসামান্য অভিনেতা ছিলেন পীযূষ গাঙ্গুলী (Pijush Ganguly)। টেলিভিশনের পর্দায় যার অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু এত দক্ষ একজন অভিনেতা যে দর্শকদের মাঝখান থেকে এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা কেউই হয়তো আশা করেনি।
ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, রমাপ্রসাদ বণিকদের মতো নাট্যব্যক্তিত্বদের সঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন। অঞ্জন দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেনদের মতো পরিচালকদের পরিচালনায় টেলিফিল্ম এবং ছবিতে কাজ করেছিলেন। একের পর এক ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন। শেষবার অভিনেতা জলের স্টার জলসার জল নূপুর এবং জি বাংলার বয়েই গেলো ধারাবাহিককে অভিনয় করেছিলেন।
জলনূপুর ধারাবাহিকে অভিনেত্রী অপরাজিতার সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা। ওই ধারাবাহিকে পারি এবং তার স্যারের কেমিস্ট্রি অসাধারণ ভাবে ফুটে উঠেছিল। দর্শক তাদের জুটিকে আজও মনে রেখেছে। এত সুন্দর ভাবে তাদের জুটিটা দর্শকের মন জিতে নিয়েছিল। ধারাবাহিক চলাকালীনই অভিনেতার মৃত্যুতে মাঝ পথেই ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই একই ধারাবাহিকের আরেক অভিনেতা জলে ডুবে মারা গিয়েছিলেন। যাকে আমরা লাল চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম।
কিছুদিন আগে অভিনেতার মৃত্যুবার্ষিকী গিয়েছে। সেই দিন অভিনেত্রী অপরাজিতা নিজের সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘তুমি কি জানো পীযূষ দা অমর্ত্য (স্যার) আর পারি কে আজও মানুষ ভুলতে পারেনি। ওপারে থেকে কি জানতে পারছো সেটা খবর কি পাও এখনো কত মানুষ তোমার কথা বলে। কত বড় ক্ষত আমাদের সবাইকে আর ইন্ডাস্ট্রিকে দিয়ে চলে গিয়েছিলে, কিসের যে এত তাড়া ছিল। আজ প্রত্যেক মুহূর্তে অভিনয় করতে গিয়ে তোমার কথা আর তোমার হাসি মুখটা একবার হলেও মনে আসে ,তোমায় কেউ ভোলেনি। আমি তো নাই।’
আরও পড়ুনঃ ধীরে ধীরে ঋষি ব্যানার্জির প্রেমে পড়ছে উজি! বোনকে সাবধান করতে গিয়ে নিজেই বড় বিপদের মুখে নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব
সত্যিই আজও কেউ ভোলেনি, পারি এবং তার স্যারের জুটিকে। মানুষ কিছু কিছু ধারাবাহিক, কিছু কিছু জুটি এমন ভাবেই নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখেন যে চাইলেও সেই জুটি সেই ধারাবাহিককে ভোলা যায় না।

