ধীরে ধীরে ঋষি ব্যানার্জির প্রেমে পড়ছে উজি! বোনকে সাবধান করতে গিয়ে নিজেই বড় বিপদের মুখে নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। শুরুর পর থেকে টিআরপি তালিকায় ভালই ফলাফল করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে দুই বোনের সামনে আসছে নতুন নতুন বিপদ। এক কথায় জোয়ার ভাঁটা ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঋষির দিদি এবং জামাইবাবু নিজেদের মধ্যে নিশা এবং উজিকে নিয়ে আলোচনা করছে তাদের সমস্ত ডিটেলস খুঁটিয়ে দেখছে। তারা সত্যি বলছে কিনা তাদের কথায় কতটা সত্যতা আছে সবকিছু খুঁটি খোঁজখবর নিচ্ছে। ঋষির জামাইবাবু স্কুল-কলেজে ব্যবসা সবকিছু জেনে এসেছেন দিল্লিতে লোক লাগিয়ে। দিদি জামাইবাবু যখন এই সমস্ত কথা আলোচনা করছিল তখনই ঋষি এবং উজি তাদের কথা শুনে ফেলে। আর উজি এটাও শুনতে পায় যে কোন এক হোটেলে সিসিটিভি ফুটেছে তারা নিশাকে দেখেছে।
এদিকে পরের দিন ঋষি উজি এবং নিশার পরীক্ষা নেওয়ার জন্য ছদ্মবেশে এসে উজির গলা জড়িয়ে ধরে তাকে ভয় দেখাতে থাকে। পরিস্থিতি এমন তৈরি করে যেন সকলেই নিশা এবং উজিকে সন্দেহ করে। কেউই তো ছদ্মবেশী ঋষিকে চিনতে পারেনি। সকলেই ভাবছিল নিশা এবং উজিরই অতীতের কোন শত্রু এসেছে আবার তাদের উপরে হামলা করতে। অনেকে আবার ভাবে উজির পুরনো প্রেমিক যে কিনা উজির বিয়ের খবর শুনে এসেছে।
ছদ্মবেশী ঋষিকে দেখে তো ঋষির কাকা এবং দিদি সকলেই নিশ্চিত হয়ে যায় যে তাদের সন্দেহে ঠিক নিশা এবং উজি পুরোটাই নকল যদিও সেই পরিস্থিতিতে নিশা নিজেদের নিয়ন্ত্রণ হারায়নি। বেফাঁস কোন কথাবার্তা বলে দেয়নি কেউ। সকলেই খুব সতর্ক এবং সাবধান ছিল। তারপরে উজি গোটা বিষয়টা সকলের সামনে আনে। ঋষির আসল চেহারা নিয়ে আসে, নকল দাড়ি-গোঁফ খুলে সকলকে দেখিয়ে দেয় আসলে ঋষি ছিল ছদ্মবেশে।
আরও পড়ুনঃ নতুনের বাড়ি ছেড়ে চলে গেল পার্বতী! নতুন কমলিনীর মিলনের পথে কেটে গেল সমস্ত বাধা! দুর্ধর্ষ আজকের পর্ব
উজি যে ঋষিকে চিনে যাবে সেটা কেউই ভাবতে পারেনি। সকলে মিলেই তো তারপর ঋষিকে বকাঝকা করতে থাকেন এই ঠাট্টা তামাশার মধ্যেই ঋষি নিজের মনের কথা জানায় উজিকে। তার যে উজিকে কতটা ভালো লেগেছে সে কথাটাও বলে। ঋষির এই সমস্ত কথায় ধীরে ধীরে যেন হারিয়ে যাচ্ছিল উজি। আর নিশা সেটা বুঝতে পেরে বোনকে সাবধান করে। উজিও জানায় সে নিজের লক্ষ্যভষ্ট হবে না। কিন্তু যে ধীরে ধীরে ঋষিকে পছন্দ করতে শুরু করছে। সেটা বোঝা যাচ্ছে, দেখা যাক কি হয় আগামী পর্বে।

