“রান্না করেও সম্মান পাওয়া যায়?”- মায়ের সরল প্রশ্নে চোখে জল অপরাজিতার! গৃহিণীদের করুন অবস্থা নিয়ে কি বললেন অভিনেত্রী?

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adya) দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। টেলিভিশনের ছোট পর্দায় হোক বা রুপোলি পর্দা সব জায়গাতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। হাসিখুশি, খোলা মনের মানুষ অপরাজিতা নিজেও ভালো থাকতে এবং পাশের মানুষগুলোকে ভালো রাখতে তিনি বরাবর ভালোবাসেন। তাই অসংখ্য মানুষের প্রিয় একজন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন। বিভিন্ন সময় তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। একই ধরনের চরিত্রে অভিনয় করতে কখনোই তাকে দেখা যায়নি। যার কারণে তিনি দর্শকদের কাছে আরো বেশি করে জনপ্রিয়।

actress

কখনো নিজের চরিত্র দিয়ে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন আবার কখনো গুরুগম্ভীর চরিত্রে দেখা গিয়েছে তাকে। বাস্তবেও ভীষণই মজার মানুষ তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে নিজের রিয়েলিটি শো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। একসময় জনপ্রিয় একটি রান্নার রিয়েলিটি শোতে সঞ্চালকের ভূমিকায় ছিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ নিম ফুলের মধুতে রুবেলের শেষ দিন! শেষ হলো দীর্ঘ যাত্রা! কি বলছেন অভিনেতা?

শো টির নাম ছিল রান্নাবাটি। সেখানে এসে অনেক মহিলা নিজেদের পছন্দের রান্না করতেন, মনের কথা ভাগ করে নিতেন অভিনেত্রীর সাথে। সেইসময় অভিনেত্রীর মা তাকে একটা সরল প্রশ্ন করেছিলেন। অভিনেত্রীর মা জিজ্ঞাসা করেছিলেন যে রান্না করেও স্বীকৃতি পাওয়া যায়? এই প্রশ্নটা অভিনেত্রীর চোখে জল এনে দিয়েছিল।

কারণ আমাদের সমাজে মা, কাকিমা, জেঠিমা যারা হাউসওয়াই তারা সারাদিন বাড়ির সবার জন্য শুধু রান্না করেন, তাদের সুবিধা অসুবিধা দেখেন। তার জন্য কেউ কোনদিনই প্রশংসা করেনি। শুধু খুঁত ধরে গিয়েছে সারাজীবন। তিনি ভাবতেই পারেনা যে রান্নার জন্য স্বীকৃতি পাওয়া যায়।

Back to top button