চামড়া ভেদ করে ঢুকে গেছে পাথর! মাংসের সঙ্গে মিশে গেছে পাথরকুচি! হয়েছে অস্ত্রোপচার! গুরুতর অবস্থায় অভিনেত্রী অদ্রিজা রায়!

বছর শুরুর প্রথম মাসেই একটার পর একটা দুঃসংবাদের কথা জানতে পারছি আমরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন দুঃসময় কাটছেই না। কখনও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের (Actor-Actress) মৃত্যুর খবর আবার কখনো অভিনেতা অভিনেত্রীদের জীবনের নানান দুর্ঘটনার কথা জানতে পারি আমরা। আবারও সেরকমই এক অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানাব আপনাদের।
টেলিভিশনের পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অদ্রিজা রায়। দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে হিন্দি টেলিভিশনের পর্দায় পাড়ি দিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই হিন্দি টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী।
এবারে অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট বড় দুর্ঘটনা। ধারাবাহিক ‘বেদেনি মলুয়ার কথা’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন অদ্রিজা। আপাতত অভিনেত্রী ব্যস্ত হিন্দি ধারাবাহিক নিয়ে। কিন্তু অভিনেত্রীর জীবনে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা কেউই কল্পনা করতে পারেনি।সম্প্রতি পায়ে অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর।
অভিনেত্রী জানিয়েছেন, “পায়ে ছ’টি সেলাই পড়েছে। তা নিয়েই নাচের দৃশ্যে অভিনয় করেছি। অনেক সময়েই সেটে আমরা খালি পায়ে থাকি। আমিও ছিলাম। কী করে যেন পাথরকুচি চামড়া ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছিল। খালি পায়ে হাঁটলে পায়ে খচখচ করে ফুটত। ভেবেছিলাম, কড়া পড়েছে। নিজে থেকেই ঠিক হয়ে যাবে।”
আরও পড়ুনঃ নেই মহিলাদের শৌচালয়! চোখের সামনে জ্ঞান হারাচ্ছে মানুষ! মহাকুম্ভ আয়োজনে অসন্তুষ্ট্য শ্রীময়ী! উগরে দিলেন ক্ষো’ভ!
এই পা নিয়েই কুম্ভমেলায় যান তিনি। সেখানেও খালি পায়ে হাঁটেন। তাতেই বাড়াবাড়ি। ব্যথায় পা ফেলতে পারছিলেন না অদ্রিজা। খালি পায়ে হাঁটাহাঁটির ফলে পাথরকুচি মাংসের মধ্যে ঢুকে জড়িয়ে গিয়েছে। অবস্থা বুঝে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিসক। মাংস থেকে ওই পাথরকুচি বের করতে অনেকটা সময় লেগেছিল। পায়ে বড় ব্যান্ডেজ নিয়েই আপাতত হাঁটাচলা করছেন। সেটে হাসিমুখে আবার শুটিংয়ে ফিরেছেন সকলের মাঝে।

