নেই মহিলাদের শৌচালয়! চোখের সামনে জ্ঞান হারাচ্ছে মানুষ! মহাকুম্ভ আয়োজনে অসন্তুষ্ট্য শ্রীময়ী! উগরে দিলেন ক্ষো’ভ!

চলছে মহাকুম্ভ উৎসব। লাখ লাখ ভক্তদের সমাগম হচ্ছে প্রতিদিন। এই বছর মহাকুম্ভ চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত অর্থাৎ মহা শিবরাত্রি পর্যন্ত। সাধারণ মানুষের ভিড় এর পাশাপাশি সেলিব্রিটিদের উপচে পড়া ভিড় ছিল এই বছর। অপরাজিতা (Aparajita Auddy) থেকে শুরু করে রচনা ব্যানার্জি (Rachana Banerjee) সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এই কদিন। তাদের প্রত্যেকের গঙ্গায় প্রদীপ ভাসানো, গঙ্গায় ডুব দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এবারে স্বামী কাঞ্চন মল্লিককে (Kanchan Mallick) নিয়ে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattaraj)। মেয়ে এখনো খুবই ছোট, তাই মেয়েকে কলকাতাতে দিদার বাড়িতে রেখে এসেছেন অভিনেত্রী।
সেখান থেকে জানালেন, “ভায়া মির্জাপুর হয়ে সেখান থেকে প্রয়াগরাজে পৌঁছতে শনিবার সকাল গড়িয়ে যায়।” সকাল ন’টা নাগাদ ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিলেন টলিউডের তারকাদম্পতি। মহাকুম্ভের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী জানিয়েছেন “মহিলাদের শৌচালয় নেই। চোখের সামনে দেখছি কেউ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন।”
View this post on Instagram
অভিনেত্রী আরও বলেন “কাঞ্চন আসতে চায়নি। ওঁর কথায়, ‘সব গঙ্গাই তো এক।’ আমিই জোর করে নিয়ে এলাম। তবে হুজুগে এসে দেখলাম, একেবারে ফেঁসে গিয়েছি। চূড়ান্ত অব্যবস্থা এখানে। নেটে তারকাদের স্নানের ছবিগুলো দেখে ঝকঝকে ব্যবস্থা ভাবলে ঠকতে হবে! ত্রিবেণী সঙ্গমে ভিআইপি জোনেই আস্থার ড়ুব দিয়েছি আমরা। শুধু স্নানটুকু শান্তিতে করতে পেরেছি। সঙ্গমের খুব সুন্দর পরিবেশ। পোশাক বদলানোর জন্য জায়গা পেয়েছি। তবে তার আগে-পরের অবস্থা অবর্ণনীয়!”
শ্রীময়ীর আক্ষেপ, “মহিলাদের শৌচালয় পর্যন্ত নেই। রাস্তাঘাটে যে যার মতো পারছে গাড়ি চালাচ্ছে। কেউ বাইক চালাতে গিয়ে পড়ে যাচ্ছে। তাকে তোলার মতো কেউ নেই পর্যন্ত। মহাকুম্ভে ঢুকেই চোখের সামনে দেখলাম মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছেন। তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা যে করবে, সেই ব্যবস্থাটুকু নেই। স্নান সেরে ফেরার পথে আমারও চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। চোখেমুখে জল দিয়ে একটু শান্তি পাই। কাঞ্চনের এক বন্ধু আমাদের সঙ্গে এসেছেন, তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। আর কী মারাত্মক যানজট! আমাদের যিনি গাইড ছিলেন, স্থানীয় মানুষ হওয়া সত্ত্বেও সিভিক ভলান্টিয়ার বা পুলিশদের যা ব্যবহার দেখলাম, তা ভাষায় বর্ণনা করার মতো নয়।”
আরও পড়ুনঃ মাঝরাতে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেন মা! মামার বাড়িতেও মেলেনি ঠাঁই! কঠিন লড়াই করে আজ সফলতার শীর্ষে জনপ্রিয় নায়িকা !
“আমাদেরও তো তারকেশ্বরে উৎসব হয়। তবে কলেবরে ছোট হলেও ব্যবস্থাপনা তুলনামূলক ভালো। প্রায় ৭-৮ ঘণ্টা শৌচালয়ে যেতে পারিনি। কোনও বায়ো টয়লেট নেই এখানে। মহিলা হিসেবে আমার সত্যিই খুব অসুবিধে হয়েছে। রাস্তায় অজ্ঞান হয়ে গেলে জলের বোতল কেনার ব্যবস্থাও নেই। পুলিশ বলছে, ‘আগে বেড়িয়ে…।’ গোটা রাস্তায় পাণীয় জলের ব্যবস্থা দেখলাম না। সবাই তো ভিআইপি নয়। একজন সাধারণ মানুষ হিসেবেই বললাম। এটা প্রশাসনের ব্যর্থতা। এত কোটি কোটি মানুষ পুণ্যার্থে যোগ দিচ্ছেন যখন, তখন ব্যবস্থাপনায় আরও নজর দিলে ভালো হত।” শনিবার রাতেই মহাকুম্ভর প্রাঙ্গণ থেকে কলকাতা উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারকা দম্পতি।

