‘যতসব ফালতু জিনিস… সম্পর্ক ভাঙাটাও আজকাল মজার বিষয়! ছিঃ…’ – সম্পর্ক ভাঙা নিয়ে মজা করে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন পৃথা! ক্ষুব্ধ দর্শক মহল!

বর্তমান সময়ে বিচ্ছেদ, ছাড়াছাড়ি এই বিষয়গুলো যেন একেবারে জলভাত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কারো না কারো বিচ্ছেদ হচ্ছে। প্রায় দিনই বিচ্ছেদের খবর আমরা জানতে পারছি। তাই এখন এই খবর আর কাউকেই বেশি ভাবায় না। তবে এমন অনেক জুটি রয়েছে যাদের বিচ্ছেদ আমাদের ভাবনাকে নাড়িয়ে দেয়।

বর্তমানে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা চলছে অভিনেতা সুদীপ এবং পৃথার বিচ্ছেদ নিয়ে। ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে, কি না হচ্ছে সবকিছু জানতে আগ্রহী থাকেন ভক্তরা। প্রথম বিবাহ বিচ্ছেদের পর সুদীপ নিজের চেয়ে ২৬ বছরের ছোট পৃথাকে বিয়ে করেন। পৃথা একজন নৃত্যশিল্পী। প্রথমে আলাপ তারপর ঘনিষ্ঠতা বাড়ে এবং অবশেষে তারা নতুন জীবন শুরু করেন। বর্তমানে তাদের দুই ছেলে রয়েছে।

বিগত ১০ বছর ধরে বৈবাহিক সম্পর্কে রয়েছেন তিনি ও অভিনেতা সুদীপ চট্টোপাধ্যায়ের। সব ঠিকঠাক চলছিল হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবরে নড়ে ওঠে সোশ্যাল মিডিয়া। রবিবার পৃথার ফেসবুকে একটি পোস্টে লেখা হয়, ‘প্রিয় মহিলারা, ওর জীবনের নতুন মহিলা আসলে কখনোই নতুন নয়, বরং তোমরাই জানতে না।’ আর দেখা যায়, পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়। নানা ধরনের মন্তব্য পড়তে শুরু করে।

এদিকে আবার কমেন্ট সেকশনে এসে পৃথা লিখে বসেন, ‘এটা একটা মজার পোস্ট। এটাকে সকলে সহজভাবেই নিন…’! এখানে একজন এই মন্তব্যের জবাবে প্রশ্ন করেন, ‘কোনটা মজার পোস্ট, এটা না আগেরটা?’ তাতে পৃথা লেখেন, ‘এটা’! একজন কমেন্টে লিখলেন, ‘এগুলো খুব সেনসিটিভ জিনিস। যাদের জীবন দিয়ে যায় তারাই বোঝে এর ঝড় কি। এইটা একটা ফান পোস্ট বলে উড়িয়ে দিলে হয় না। কোন কোন জিনিস না লেগে যায়!’ আরেকজন লেখেন, ‘ব্যাড জোকস। যাদের জীবনে সেপারেশন আসে, তারাই জানে ঠিক কীরকম মনের অবস্থা হয়।’

আরও পড়ুনঃ হবু স্বামীর সামনেই অভিনেত্রীকে ঠাটিয়ে চড়! কেন এমন ঘটল অভিনেত্রী অনন্যা গুহর সঙ্গে?

আরেকজন আবার পালটা ঠুঁকলেন পৃথাকে। কমেন্ট করলেন, ‘যাক বাবা, শান্তি! নাহলে সুদীপদার কতটা টাকা যেত এটা ভেবেই টেনশনে ছিলাম। ইটস জাস্ট আ ফানি কমেন্ট, টেক ইট সিরিয়াসলি।’ অন্য আরেকটা কমেন্টে লেখা এল, ‘ডিভোর্স নিয়েও মস্করা? এরকম জীবনে শুনিনি কখনো। আপনারাই পারেন। এরপর লোক গালাগালি করলে, বলবেন সবাই নাকি শুধু শুধু ট্রোল করে’!

Back to top button