হবু স্বামীর সামনেই অভিনেত্রীকে ঠাটিয়ে চড়! কেন এমন ঘটল অভিনেত্রী অনন্যা গুহর সঙ্গে?

টলিপাড়ায় বন্ধুত্বের গল্প খুব একটা নতুন কিছু নয়। তবে এই বন্ধুত্ব যখন একদিকে প্রেমের সম্পর্কে গড়ায়, তখন ছবিটা একটু আলাদা হয়ে যায়। তেমনই তিন বন্ধুর বন্ধুত্বের সাক্ষী থাকল এবার সোশ্যাল মিডিয়া। তারা আর কেউ নন, অনন্যা গুহ, সুকান্ত কুন্ডু আর শায়ক।
অনন্যা গুহ এবং সুকান্ত কুন্ডুর সম্পর্কের কথা প্রায় সকলেই জানেন। কিছুদিন আগেই তাদের এনগেজমেন্ট সেরেছেন দুই তারকা। জীবনের নতুন ইনিংস শুরু করার প্রস্তুতি চলছে পুরোদমে। তবে সবকিছুর মধ্যেও পুরনো বন্ধু শায়ককে ভুলে যাননি তারা। এখনও সময় পেলেই তিনজন একসঙ্গে মেতে ওঠেন আড্ডায়।
সম্প্রতি সুকান্ত কুন্ডু নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেল, তিন বন্ধু একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করছেন। মজার ব্যাপার হল, খাওয়ার মাঝেও মোবাইলে চলছে তাদের নিজেদের ধারাবাহিক। একদিকে অনন্যা দেখছেন ‘মিত্তির বাড়ি’ সিরিয়াল, অন্যদিকে শায়ক দেখছেন ‘চিরসখা’। সব মিলিয়ে মুহূর্তটা বেশ মজার ছিল।
হবু স্বামীর সামনেই চর খেলেন অনন্যা!
মোবাইলে চলছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিক। আর সেখানেই অনন্যার চরিত্রকে পড়তে হল চর। পাশেই বসে থাকা হবু স্বামী সুকান্ত কিছুক্ষণের জন্য অবাক! তবে সবার প্রথম রিঅ্যাকশন, “কি অবস্থা!” — হাসতে হাসতেই বলে উঠলেন সুকান্ত। একদিকে শায়ক তখন নিজের অভিনীত ‘চিরসখা’ ধারাবাহিক দেখাতে ব্যস্ত, আর অনন্যা নিজের ধারাবাহিকের সেই চড় খাওয়ার দৃশ্য দেখাচ্ছেন। তিন বন্ধু মিলে তখন আড্ডা থেকে শুরু করে হাসি-মজায় মেতে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মজার মুহূর্ত।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! আপনজনদের হারিয়ে একা হয়ে গেলেন অভিনেত্রী নন্দিনী দত্ত! ভয়ংকর দুর্ঘটনার সম্মুখীন অভিনেত্রী!
তবে কী কারণে মার খেলেন অনন্যা?
আসলে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকের একটি বিশেষ দৃশ্যে অনন্যার চরিত্রের ভুলের জন্যই তার চরিত্রটিকে মার খেতে হয়। যদিও সবটাই গল্পের প্রয়োজনে। বাস্তবে অবশ্যই মজার ছলে সবাই দেখেছেন সেই দৃশ্য। সেই হিসেবেই হবু স্বামীর সামনে নিজের চরিত্রকে চর খেতে হলো অনন্যাকে। আর এই ঘটনা নেটিজেনদের কাছে হয়ে উঠেছে দারুণ বিনোদনের জায়গা। তিন বন্ধুর এই মজার মুহূর্ত নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া।

