‘মেয়েরা সব অখাদ্যই হজম করতে পারে!’ থাইল্যান্ড গিয়ে কুমিরের মাংস, সাপের মাথার স্যুপ ভক্ষণ! অলিভিয়ার কীর্তি ফাঁ’স করলেন সৌরভ!

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো কথা (Kothha)। দীর্ঘ দিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের পছন্দের ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম। প্রথম দিন থেকে টিআরপি তালিকায় বেশ ভালো ফলাফল করছে ধারাবাহিকটি। যদিও বর্তমানে টিআরপি রেটিং আগের তুলনে অনেকটাই কমে গিয়েছে। কিন্তু তাও ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু একই রয়েছে। ধারাবাহিককে কথা অগ্নির প্রেমের গল্প তো আমরা প্রত্যেকেই দেখতে পাই। এছাড়াও অন্যান্য পার্শ্ব জুটির প্রেম দেখতে পছন্দ করেন দর্শক।
সেরকমই ধারাবাহিকে কথাও অগ্নির পাশাপাশি আরেকটি জনপ্রিয় জুটি হলো নীলাদ্রি আর প্রিয়ার জুটি। অর্থাৎ রেডিও দিদিমণি এবং ভ্যাবলাচরণ। এই জুটি কেও দর্শক ধারাবাহিকে প্রচুর ভালোবাসা দিয়েছে। আর দুজনের জুটি বেশ পছন্দ করেন প্রত্যেকেই। কিন্তু সেই রিল লাইফের প্রেম গড়িয়েছে রিয়েল লাইফে। দীর্ঘদিন ধরে টলিপাড়ায় কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া একসঙ্গে দুজন ছবি শেয়ার করে নেন মাঝেমধ্যেই।
প্রিয়া চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অলিভিয়া মালাকার এবং নীলাদ্রি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। তাদের শেয়ার করা একটা-দুটি ছবিতে সৌরভের বাহুলগ্না অলিভিয়া আবার দুজনেই দুজনের চোখে হারিয়েছেন এরকম ছবিও রয়েছে। অলিভিয়া এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, তুঝ মে রব দিখতা হ্যয়, ইয়ারা ম্যয় ক্যায়া করু। আর এই পোস্ট দেখেই মনে করা হচ্ছে যে তাঁদের অনস্ক্রিন প্রেম এবার বাস্তবেও দেখা যাবে। আর তাঁদের এই ছবির ক্যাপশন দেখেই শুরু হয়েছে জোর চর্চা।
তবে এবারে সাক্ষাৎকারে অলিভিয়ার পর্দা ফাঁস করলেন প্রেমিক সৌরভ। কিছুদিন আগে অলিভিয়া থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন। সেখানেই নাকি কুমির মাংস, সাপের মাথার স্যুপ, শুয়োপোকার পকোড়া ইত্যাদি খেয়ে এসেছেন অভিনেত্রী। সেটাই সাক্ষাৎকারে সকলের সামনে ফাঁস করে দিলেন অভিনেতা।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ধারাবাহিকের মাঝ পথেই বদলে যাচ্ছে রাই! নায়িকা চরিত্রের আসতে চলেছে নতুন মুখ!
অভিনেতা জানিয়েছেন অলিভিয়ার সাথে যে প্রান্তেই চলে যান না কেন থাইল্যান্ডে সৌরভ কোনদিনই যাবেন না। কারণ হতেই পারে অলিভিয়ার খিদে পেল অভিনেত্রী হঠাৎ করেই হয়তো সৌরভের আঙ্গুল কেটে খেয়ে নিলেন। যে কুমিরের মাংস, সাপের মাথার স্যুপ ইত্যাদি খেতে পারে সে না জানি আরো কত কি খেতে পারে। তেমনটাই দাবি করেছেন সৌরভ। যদিও গোটা ঘটনাটাই মজার ছলেই বিশ্লেষণ করেছেন তিনি।

