বিরাট দুঃসংবাদ! ধারাবাহিকের মাঝ পথেই বদলে যাচ্ছে রাই! নায়িকা চরিত্রের আসতে চলেছে নতুন মুখ!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Mega Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
বর্তমানে প্রতি মাসেই নতুন নতুন ধারাবাহিক শুরু হয় বিভিন্ন চ্যানেলে। আর বর্তমানে ধারাবাহিক গুলি পুরোটাই টিআরপি নির্ভর। টিআরপি রেটিং এর উপরে নির্ভর করে থাকে ধারাবাহিক গুলির টিকে থাকা। কোন ধারাবাহিক তিন মাস চলে তো কোন ধারাবাহিক তিন বছর। পুরোটাই দর্শকদের উপর এবং টিআরপি রেটিং এর উপর নির্ভরশীল।
ধারাবাহিকের গল্পের পাশাপাশি ধারাবাহিকের নায়ক-নায়িকা গুরুত্ব অনেকটাই নির্ভর করে। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি যদি দর্শকদের পছন্দ না হয় তাহলে ধারাবাহিকের গল্প যতই ভালো হোক না কেন দর্শক অনেক সময় সেই ধারাবাহিক দেখতে পছন্দ করেন না। এছাড়া ধারাবাহিকের নায়ক নায়িকার পাশাপাশি খলনায়িকা চরিত্রেও বেশ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ধারাবাহিকে খলনায়ক নায়িকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারাবাহিকে এমন অনেক সময় দেখা গিয়েছে মাঝপথে নায়ক-নায়িকা অথবা খল নায়ক নায়িকার চরিত্রের অভিনেতা অভিনেত্রীর মুখ পরিবর্তন হয়েছে।
সম্প্রতি আবারও জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার মুখ পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। রাই ওরফে আরাত্রিকা মাইতি শীঘ্রই শুরু করবেন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’র শুটিং। ফলে সেই কয়েকটা দিন ধারাবাহিকের শুটিং থেকে ছুটি প্রয়োজন অভিনেত্রীর। সেই জন্যই নাকি নতুন ভাবে গল্পকে সাজানোর কথা ভাবছেন নির্মাতারা। তবে মুখ পরিবর্তন করা হবে কিনা সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ ‘প্রোমো দেখে আপাতত কোমায় আছি!’ মা’রা গেছে নায়ক! স্বামীকে বাঁচাতে স্বর্গে গিয়ে স্বয়ং যমের সঙ্গে লড়াই! নতুন প্রোমোয় দর্শকদের চক্ষু চড়কগাছ! ট্রোলের মুখে ভিডিও বৌমা!
শোনা যাচ্ছে, তাই নতুন চরিত্রের আগমন হতে চলেছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। অনির্বাণের কোনও এক পুরনো বান্ধবীর গল্প নাকি দেখা যাবে ধারাবাহিকের এই নতুন মোড়ে। এখনও অবশ্য জানা যায়নি এই চরিত্রে অভিনয় করতে আসবেন কে। শোনা যাচ্ছে, আরও এক নতুন নায়িকাকে নাকি দর্শক দেখবেন এই ধারাবাহিকে। যদিও এ রকম আগেও হয়েছে। নায়ক, নায়িকা বাস্তবে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। বা কিছু দিনের জন্য হয়তো ঘুরতে গিয়েছেন। কিংবা ব্যক্তিগত কারণে কয়েক দিনের ছুটি নিয়েছেন। তখন দর্শককে ধরে রাখার জন্য অনায়াসে গল্পের দিক বদলে দিয়েছেন পরিচালক। দেখা যাক কি হয় আগামী পর্বে।

