‘ওই আমাকে বেশি প্যাম্পার করে…’, সোহিনীর কথা শুনে লজ্জায় লাল সপ্তর্ষি! কী এমন বললেন অভিনেত্রী?

দুজনের মাঝে প্রায় একটা জেনারেশনের ব্যবধান। তবে ভালবাসার কাছে পরাজিত বয়স মাপকাঠি। হাত ধরে একসঙ্গে অনেকগুলি বসন্ত পার করেছেন সপ্তর্ষি সোহিনী (Saptarshi Sohini)। নিন্দুকদের দশ গোল দিয়ে দিব্য আছেন তাঁরা। সুখী দাম্পত্য জীবনে আসেনি কোন বেড়াজাল। দীর্ঘ মেয়াদের বসন্ত পার করে আজও সঙ্গীর কাছে আদুরে আবদার জোড়েন সোহিনী। আড্ডায়, আলোচনায় ভাগ করে নিলেন সেই কথা।
দুজনেই টলিপাড়ার পরিচিত মুখ। একের পর এক কাজ করে দর্শকম মন জয় করে নিয়েছেন। তারা ব্যক্তিগত জীবন নিয়ে যথেষ্ট সচেতন। ভালোবেসে বিয়ে করেছেন সপ্তর্ষি সোহিনী। জানা যায়, এক সময় সম্পর্কে যেতে ভয় পেতেন সোহিনী। তবে প্রিয় মানুষটিকে চিনতে সময় নিয়েছিলেন মাত্র তিন মাস। মাস তিনেকের প্রেমের গন্ডি টপকে সপ্তর্ষির হাত ধরেছিলেন ‘ইচ্ছে’-র নায়িকা। কথা উঠেছিল অনেক, তবে পাত্তা না দিয়ে দিব আছেন তাঁরা।

সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সোহিনী জানান, সপ্তর্ষি তাঁকে আগলে রাখে, সব কিছুতেই তাঁরা একসঙ্গে পা ফেলেন। জীবনে ব্যক্তিগত সিদ্ধান্ত তাদের আলাদা নয়। সোহিনী অকপটে জানান, তিনি একা থাকবেন বলেই স্থির করেছিলেন। তবে সপ্তর্ষি সঙ্গে তার সবকিছুই ভালো লাগে, ঠিক বলে মনে হয়। তাই সিদ্ধান্ত গ্রহণও একসঙ্গে। বয়সের ব্যবধান প্রেমকে ছুঁতে পারে না। অনেকগুলি বছর দাম্পত্য কাটিয়ে, আজও হাসিমুখি তাঁরা।
আড্ডায় সোহিনী জানান, সপ্তর্ষি তাঁকে অনেক বেশি প্যাম্পার করে। প্রিয় মানুষটির কাছ থেকে তিনি প্রায়শই শাড়ির আবদার করেন। আর সেই আবদার মেটান সপ্তর্ষি। তবে সোহিনীর কাছে সপ্তর্ষীরও আবদারের শেষ নেই। কখনো কফি খেতে গিয়ে, তো কখনো একসঙ্গে সময় কাটাতে গিয়ে এভাবেই বসন্ত পার করছেন দুজনে।
আরও পড়ুনঃ অপরাজিতা আঢ্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা!
এর পাশাপাশি রয়েছে কর্মজীবনের ব্যস্ততা। স্টার জলসা ধারাবাহিকে অভিনয় করছিলেন সপ্তর্ষি। তারপর কালার্স বাংলাতেও পুলিশের ভূমিকায় দেখা যায় তাঁকে। তবে এখন সপ্তর্ষির হাতে একটা বিগ প্রজেক্ট। জি বাংলার ‘অষ্টমী’ ধারাবাহিকের নায়ক তিনি। কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। জি বাংলার পর্দায় নতুন করে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলবেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক।

