সমাজ মাধ্যমে তৈরি হয়েছে দূরত্ব! টেলিভিশনের জনপ্রিয় জুটি পায়েল-দ্বৈপায়নের সম্পর্কে ফাটল! কি বলছেন অভিনেত্রী?

বর্তমান সময়ে বিচ্ছেদ, ছাড়াছাড়ি এই বিষয়গুলো যেন একেবারে জলভাত হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) এই বিষয়গুলো একেবারেই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই কারো না কারো বিচ্ছেদ হচ্ছে। প্রায় দিনই বিচ্ছেদের খবর আমরা জানতে পারছি। তাই এখন এই খবর আর কাউকেই বেশি ভাবায় না। তবে এমন অনেক জুটি রয়েছে যাদের বিচ্ছেদ আমাদের ভাবনাকে নাড়িয়ে দেয়।

বর্তমানে সেলিব্রিটিদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, সম্পর্কে ফাটল, দ্বিতীয় বিয়ে এই বিষয়গুলো ভীষণই সাধারণ হয়ে গিয়েছে। অসংখ্য সেলিব্রিটি একাধিক বার বিয়ের পিঁড়িতে বসেছেন। যেকোনো সেলিব্রেটির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে। এ আর নতুন কিছুই নয়। অভিনেতা অভিনেত্রী বা গায়ক গায়কদের জীবনে কি হচ্ছে, তারা ব্যক্তিগত জীবনে কার সঙ্গে সম্পর্ক রয়েছেন, কবে বিয়ে করছেন এই প্রশ্নগুলো হামেশাই নেটিজেনদের মনে ভিড় করে। নিজেদের পছন্দের সেলিব্রেটির ব্যক্তিগত জীবন সম্পর্কে তারা খোঁজখবর নিতে ভীষণই আগ্রহী থাকেন।

সেরকমই বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি হলো পায়েল দে এবং দ্বৈপায়ন দাসের জুটি। দুজনই ধারাবাহিক জগতে বেশ পরিচিত মুখ। অভিনেত্রী পায়েল কালার্স বাংলাতে বহু বছর ধরে মা দুর্গার চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনেত্রীকে আমরা নায়িকা চরিত্রে দেখে এসেছি সবসময়। বিভিন্ন ওয়েবসিরিজেও কাজ করেছেন পায়েল। অন্যদিকে দ্বৈপায়নও দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। ধারাবাহিকে একাধিক পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতাকে।

ধারাবাহিকে সবসময় পজিটিভ চরিত্রেই দেখা মিলেছে অভিনেতার। অনেকগুলো বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন পায়েল দে এবং তাঁর স্বামী দ্বৈপায়ন দাস। তাদের দীর্ঘ ১২ বছরের বৈবাহিক সম্পর্ক। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। সন্তানকে নিয়ে ভালই আছে এই তারকা যুগল। কিন্তু এবারে সেই সম্পর্কেই তৈরি ফাটল।

আরও পড়ুনঃ ফুলকি নয়, এবার রুদ্রর টার্গেট ফুলঝুড়ি! ফুল হয়ে ফোটার আগে ছোট্ট শিশুর জীবন বি’ষ ভরে দিলো রুদ্র! এবার কি করবে ফুলকি দুর্ধর্ষ আজকের পর্ব

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে সন্দেহ বাড়ছে দর্শকদের। বেশ কিছুদিন ধরেই অভিনেতা দ্বৈপায়নকে ব্লগ ভিডিওর বানাতে দেখা যাচ্ছে। নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা। আর সেইসব ভিডিওই পোস্ট করছেন নিজের একাউন্ট থেকে। কিন্তু অভিনেতার সাথে দেখা যাচ্ছে না স্ত্রী পায়েলকে। এছাড়াও ২০২৪ এর এপ্রিলের পর দুজনের একসঙ্গে কোনো ছবি দেখা যায়নি আর। সেই থেকে দর্শকদের মনে সন্দেহ হচ্ছে হয়তো দুজনের মধ্যে সম্পর্কে ভাঙ্গন ধরছে। যদিও অভিনেতা বা অভিনেত্রী কেউই এখনো নিজের মুখে এই ধরনের কোন খবর জানাননি।

Back to top button