ফুলকি নয়, এবার রুদ্রর টার্গেট ফুলঝুড়ি! ফুল হয়ে ফোটার আগে ছোট্ট শিশুর জীবন বি’ষ ভরে দিলো রুদ্র! এবার কি করবে ফুলকি দুর্ধর্ষ আজকের পর্ব

দুই বছরেরও বেশি সময় ধরে দর্শকের প্রতিটি সন্ধ্যা রঙিন করে তুলছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali serial) ফুলকি (Phulki)। শুরু হওয়ার পর থেকেই প্রথম পাঁচে নিজের জায়গা অটুট রেখেছে এই ধারাবাহিক। অভিনেতা-অভিনেত্রীদের সাবলীল অভিনয় এবং আকর্ষণীয় প্লট প্রত্যেকদিন আরো বেশি করে দর্শকদের এই ধারাবাহিকটির প্রতি আকর্ষিত করেছে।

এতদিন দর্শকরা দেখে এসেছেন, কিভাবে রুদ্ররূপ ছলে বলে কৌশলে নানান উপায়ে ফুলকি এবং গোটা রায়চৌধুরী পরিবারের ক্ষতি করতে চেয়েছে, ফুলকি নিজের প্রাণের বাজি রেখে নিজের পরিবারকে রক্ষা করলেও, একাধিকবার নিজের উদ্দেশ্যে সফল হয়েছে। যার সব থেকে বড় উদাহরণ হল রোহিতের মৃত্যু।

Abhishek Bose

শুধু রোহিত নয়, ফুলকিকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছে পারমিতা। পর পর ঝড় বয়ে গেছে ফুলকির জীবনে। তবে সুস্থভাবেই জন্ম নিয়েছে ফুলকি আরে রোহিতের কন্যা ফুলঝুড়ি। এখন তাকে ঘিরেই নিজের জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে ফুলকি। আর এই নতুন জীবনে পাশে থাকার অঙ্গীকার নিয়েছে অরণ্য।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, একটু একটু করে বড় হয়ে উঠছে একটু ফুলকির মেয়ে ফুলঝুড়ি। সেও মায়ের মত নিয়ে ছটফটে। নিজের মিষ্টি কোথায় গোটা পরিবারকে মাতিয়ে রাখতে তার জুড়ি মেলা ভার। কিন্তু তাদের এই সুখ সহ্য হলো না শয়তান রুদ্রর। সে আবারো চলে এসেছে ফুলকির মেয়ের জীবনে অন্ধকার নামিয়ে আনতে।

আরও পড়ুনঃ ‘তুমি না থাকলে আর দেখবই না সিরিয়ালটা…’- জোয়ার ভাঁটা ধারাবাহিক থেকে চিরতরে বিদায় নিচ্ছে নিশা! অভিনেত্রী শ্রুতি দাসের পোস্ট দেখেই মন খারাপ ভক্তদের!

জোকার সেজে ফুলঝুড়ির অনেক কাছাকাছি চলে এসেছে রুদ্র। উপহারের মোড়কে এক ভয়ঙ্কর মৃত্যু দেওয়াই তার একমাত্র উদ্দেশ্য। অদ্ভুতভাবেই ছদ্মবেশী রুদ্রের উপস্থিতি ভালো লাগে না অরণ্যর। সে বাঁকা নজরে রুদ্রকে দেখতে থাকে। অরণ্য কি পারবে এই ছদ্মবেশে আসা বিপদকে চিনে নিতে?

Back to top button