‘আমি চিনি না তাঁকে…পৃথিবীর সব লোককে চিনতে হবে নাকি!’ অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে বিস্ফোরক অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়!

টলিউড (Tollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন বিপ্লব চট্টোপাধ্যায় (Biplob Chatterjee)। একটা সময় ছিল যখন বাংলা ছবিতে ভিলেনের চরিত্রে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই অভিনেতাকে দেখা যাচ্ছে না। তবে মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে অভিনেতার নাম।
মাঝেমধ্যেই নিজের বেফাঁস মন্তব্যের জন্য তিনি খবরের শিরোনামে উঠে আসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর যা পোস্ট করা হয়েছে ওপার বাংলার পক্ষ থেকে। ভিডিওতে ওপার বাংলার সুপারস্টার শাকিব খানকে নিয়ে বিপ্লব চট্টোপাধ্যায় এমন এক মন্তব্য যা শুনে বেজায় চটেছেন বাংলাদেশের নেটিজেনরা।

বাংলাদেশে শাকিব খানের ফ্যান সংখ্যা প্রচুর। বাংলাদেশের মানুষজন পাগল সুপারস্টার শাকিব খানকে নিয়ে। এবারে তার সম্পর্কেই এমন মন্তব্য করলেন বিপ্লব চট্টোপাধ্যায়। প্রথমে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় তিনি শাকিব খানকে চেনেন কিনা? উত্তরে তিনি জানান, ‘ছবি দেখি। টিভিতে এখন দেখায়।’ তার অভিনয় কেমন লাগে জানতে চাওয়ায় বিপ্লব চট্টোপাধ্যায় বলেন ‘জানি না। ওইটুকু দেখে কী বলব। একটু মেয়েলি ধাচের ব্যাপার আছে। চোখে কাজল-ফাজল দেয়।’ আর তার এই মন্তব্যে একেবারেই পছন্দ হয়নি শাকিব খানের ভক্তদের।
আরও পড়ুনঃ প্রতিবেশীদের ভয়াবহ হুমকি! ভয়ে গুটিয়ে গিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী! কি এমন করেছেন তিনি?
দ্বিতীয় প্রশ্নটা ছিল এপার বাংলার ইধিকা পালকে নিয়ে। শাকিব খানের প্রিয়তমা’র কথার সূত্র ধরেই অভিনেতাকে ইধিকার ব্যাপারে জানতে চাওয়া হয়। একটু মেজাজ নিয়েই অভিনেতা জানান, ‘আমার শুনে তো কাজ নেই। আমি কি পরিচালক বা প্রযোজক নাকি যে ছবি সুপারহিট হয়েছে খোঁজ রাখতে হবে। আমি চিনি না তাঁকে। পৃথিবীর সব লোককে চিনতে হবে নাকি!’
অভিনেতার থেকে এমন উত্তর শুনে একদল নেটিজেন বেজায় ক্ষেপে উঠেছেন। অনেকেই কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে অভিনেতার দিকে। কেউ ভাবতেই পারেননি টলিউডের সিনিয়র অভিনেতা তার জুনিয়রদের চিনতে অস্বীকার করবেন।

