প্রতিবেশীদের ভয়াবহ হুমকি! ভয়ে গুটিয়ে গিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী! কি এমন করেছেন তিনি?

বছর শুরুর প্রথম মাসেই একটার পর একটা দুঃসংবাদের কথা জানতে পারছি আমরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন দুঃসময় কাটছেই না। কখনও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের (Actor-Actress) মৃত্যুর খবর আবার কখনো অভিনেতা অভিনেত্রীদের জীবনের নানান দুর্ঘটনার কথা জানতে পারি আমরা। আবারও সেরকমই এক অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানাব আপনাদের।
ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর জীবনে ঘটে গেল বিরাট দুর্ঘটনা। অভিনেত্রীর জীবনে এমন একটা অন্ধকার দিন আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। অভিনেত্রী এখনও নিজের জীবনের এই দুর্ঘটনার কথা বিশ্বাস করতে পারছে না। ভক্তরা তো খুবই ভেঙে পড়েছে অভিনেত্রীর জীবনের এই খারাপ খবর শোনার পর।
হঠাৎ করে কি এমন হলো অভিনেত্রীর সঙ্গে যার জন্য এত বড় বিপদের মুখে পড়লেন তিনি। কিভাবেই বা এই বিপদ থেকে নিজেকে উদ্ধার করবেন অভিনেত্রী? সেটাও এখন সবথেকে বড় ভাবার বিষয়। অভিনেত্রী সব সময় হাসি খুশি থাকেন। হঠাৎ করে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে, এমনকি অভিনেত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।
অভিনেত্রী দক্ষিণ কলকাতাতে নিজের বাড়ির সামনে পাঁচিল তুলছিলেন। সমস্ত আইন এবং নিয়ম মেনেই কিন্তু তার বিহারী প্রতিবেশী তাতে আপত্তি করে এবং তার বাড়ির পাঁচিল ভাঙতে শুরু করে। অভিনেত্রী ওইসময় ভিডিও তুলে রাখেন এবং তারপর নিজে একটি ভিডিও মাধ্যমে জানান নিজের বক্তব্য। অভিনেত্রী বলেন “গত ২৮ তারিখ আমি বাড়িতে একা ছিলাম আমার বাড়িতে বাউন্ডারি দেয়ালের কাজ চলছিল। আমার প্রতিবেশী প্রল্লাদ সাউ নামের বিহারী ভদ্রলোক তার পরিবার নিয়ে থাকেন। তার আমাকে গত কয়েকদিন ধরেই ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। আমাকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। আমি হরিদেবপুর এলাকায় থানায় গেলে প্রথমে আমার অভিযোগ নেওয়া হয়না, এরপর লালবাজার থানায় বলে আসার পর তারা ডায়েরি করে কিন্তু যেসব কাগজপত্র দিয়েছে তাতে কিছুই বোঝা যাচ্ছে না। আমি খুবই বিপদে আছি, প্লিজ আমাকে বাঁচান।”
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় বিরাট চমক! প্রথম তিনে জায়গা করে নিলো এই তিন জনপ্রিয় ধারাবাহিক! শোচনীয় অবস্থায় জলসা!
এই ঘটনাটি ঘটেছে টেলিভিশনের পর্দার অভিনেত্রী বাসন্তী করের সাথে। অভিনেত্রীকে আমরা বিভিন্ন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অসংখ্য মানুষ পুলিশ প্রশাসনের দায়িত্ব কর্তব্যের উপর প্রশ্ন তুলেছেন।

