টলিপাড়ায় এখন শুধুই প্রেম! প্রেমিকাকে সবার সামনে আনলেন বাংলার ক্রাশ “দুর্জয়”! তাদের অন্তরঙ্গ ছবিতে মশগুল নেটপাড়া

পর্দায় মনের মানুষের সাথে মিলন না হলে কি হবে? তবে বাস্তব জীবনের ছবিটা কিন্তু একেবারে অন্যরকম অর্কপ্রভর (Arkaprovo Roy)। বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় ‘দুই শালিক’ (Dui Shalik) ধারাবাহিকে অভিনেত্রী তিতিক্ষার সঙ্গে অর্কপ্রভর কেমিস্ট্রি এক্কেবারে জমজমাট। সকলেই এখন দেবা আঁখির জুটি বেশ পছন্দ করেছেন ধারাবাহিকে। তবে পর্দায় আঁখিকে মন দিলেও বাস্তবে অর্ক মনের মানুষ কিন্তু অন্যকেউ। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় তার মনের মানুষ অন্যকেউ।

সম্প্রতি নিজের প্রেমিকার জন্মদিন উপলক্ষে একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে বেশ ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন দুজনে। সেই থেকেই তাদের প্রেমের জল্পনা শুরু হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য অর্কপ্রভর প্রেমিকা টলিপাড়ার একজন বিশিষ্ট মানুষ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মুখে শোনা যাচ্ছিল দুজনে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও তাদের প্রেম নিয়ে কখনোই তারা মুখ খোলেননি। এবারে সেই জল্পনাই যে সত্যি সেটা প্রমাণ করে দিলেন অর্কপ্রভ নিজে।

প্রেমিকার জন্মদিনে বিশেষ পোস্ট অর্কপ্রভর

সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম এ সরাসরি প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে তাকে জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা বার্তা জানালেন অর্কপ্রভ। এর আগেও বহুবার অর্কপ্রভকে এই বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেতা এড়িয়ে গিয়েছেন। কিন্তু বারবার অর্কর এই ছবি পোস্ট অন্য ইঙ্গিত দিচ্ছে।

অর্কপ্রভর সেই প্রেমিকা আর কেউ নন সকলের পরিচিত শ্রীতমা দে। যিনি ওয়েব সিরিজ জগতে ব্যাপক জনপ্রিয়। ইতিমধ্যে বেশ কিছু ওয়েব সিরিজ ও ছবিতে কাজও করেছেন অভিনেত্রী। দোঁয়াশ, জেন্টালম্যান-সহ বেশকিছু ওটিটি প্রোজেক্টে কাজ করেছেন তিনি। পার্শ্ব চরিত্রের অভিনয়ে করেও দর্শকের মনে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। এছাড়াও মডেলিং জগতের সঙ্গে যুক্ত শ্রীতমা, বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের হয়ে কাজ করেন তিনি।

আরও পড়ুন: জগদ্ধাত্রীর নাগাল পেল না বাগচী! শ’ত্রুর চোখে ধুলো দিয়ে বাজিমাত করলো নায়িকা! জমে গেল আজকের পর্ব

শ্রীতমার সঙ্গে অর্কপ্রভর বন্ধুত্ব নিয়ে সাক্ষাৎকারে অভিনেতা বারবার জানিয়ে অভিনেত্রী তার খুবই ভালো বন্ধু। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার কারণে তাদের মধ্যে পরিচয় হয়েছে। সেই পরিচয় এখনো বন্ধুত্ব অবধি রয়েছে। তবে অর্কপ্রভ শ্রীতমার জন্মদিনে যেভাবে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে তাতে দর্শকদের সন্দেহ ঠিক বলে মনে হচ্ছে।

Back to top button