জগদ্ধাত্রীর নাগাল পেল না বাগচী! শ’ত্রুর চোখে ধুলো দিয়ে বাজিমাত করলো নায়িকা! জমে গেল আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃ’ত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃ’ত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃ’ত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।

ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রী তার মেয়েকে সমানে রক্ষা করে চলেছে। তার মেয়েকে সবসময় চোখে চোখে রাখছে, যাতে কেউ ক্ষতি করতে না পারে তার সন্তানের। আর কদিন পর স্বয়ম্ভু যাবে বেনারসে জগদ্ধাত্রীর অস্থি ভাসাতে। অন্যদিকে বাগচী মেনানকে ধরে আনে তার মুখ থেকে কথা বার করতে চায়। বাগচী জানতে পেরে গিয়েছে মেনান গিয়েছিল কোর্টে। স্বয়ম্ভুর ফোন ট্র্যাক করে মেনান এবং স্বয়ম্ভুর কথোপকথন শুনে নেয় বাগচী। আর সেখান থেকে জানতে পারে মেনান গিয়েছিল কোর্টে। এদিকে মেনানকে গ্রেপ্তার করার প্ল্যান করলেও সেটা করতে পারে না বাগচী। কারণ মেনান যে কোন অন্যায় করেছে বা মেনান যে কোন কিছুর সাথে যুক্ত তার কোন প্রমাণই নেই।

Jagaddhatri, Zee Bangla, Bengali Serial, Bengali television, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Jagaddhatri Today Episode 29 November, জগদ্ধাত্রী আজকের পর্ব ২৯ নভেম্বর, জগদ্ধাত্রী আজকের পর্ব

জগদ্ধাত্রী আজকের পর্ব ৫ ডিসেম্বর (Jagaddhatri Today Episode 5 December)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মেনানকে গ্রেফতার করতে না পেরে বাগচী সরাসরি যায় জগদ্ধাত্রীদের বাড়িতে তার বোনেদের জেরা করতে। বাগচী জানতে চায় সেদিন জগদ্ধাত্রীর মরদেহ কোথায় দাহ করা হয়েছিল, সেই কাগজপত্র কোথায়? কটার সময় দাহ করা হয়েছিল, কে দাহ করেছিল সবকিছু। কিন্তু জগদ্ধাত্রীর বোনেরা বারবার বলতে থাকে সমস্ত কাগজ তথ্য ডিপার্টমেন্টে জমা দেওয়া হয়েছে। এই নিয়ে তারা আর কোনরকম কিছু বলতেই চায়না। এদিকে বাগচীর মনের সন্দেহ তৈরি হয় জগদ্ধাত্রীর বোনেদের কথাবার্তা শুনে। তাই বাগচী সরাসরি চলে যায় জগদ্ধাত্রীর মরদেহ যে রিলিজ করেছিল তাকে জেরা করতে।

জগদ্ধাত্রীর লড়াইয়ে পাশে তার দুই বোন

অন্যদিকে বাগচী চলে যাবার পরে স্বয়ম্ভু আসে জগদ্ধাত্রী বোনেদের প্রশ্ন করতে। তারা ঠিক একইভাবে স্বয়ম্ভুকে প্রশ্নের উত্তর দেয়। এরপর তারা চলে যায় জগদ্ধাত্রী সন্তানকে দেখতে। ঠিক সেই সময় সামনে এসে উপস্থিত হয় জগদ্ধাত্রী। আসলে জগদ্ধাত্রীর দুই বোনও জানে জগদ্ধাত্রী জীবিত রয়েছে, তারা জগদ্ধাত্রীর সাথে হাত মিলিয়ে বাগচীকে ঘোরাচ্ছে। হাসপাতালে গিয়ে তারা জানায় কিভাবে বাগচী তাদের জেরা করছিল। অন্যদিকে দেখা যায় বাগচী জগদ্ধাত্রীর মরদেহ যে রিলিজ করেছিল তাকে রাস্তা আটকে জেরা করতে থাকে। তিনিও কোনরকম ঠিক উত্তর দেয় না বাগচীকে। মুখ খোলেন না কোনভাবেই।

আরও পড়ুন: নায়িকার জীবনে বিরাট ঝড়! শুভলক্ষ্মীর চ’রম শ’ত্রু আদৃতের হবু স্ত্রী! টানটান উত্তেজনা ভাই আজকের পর্ব! 

এরপর দেখা যায় সেখানেই আড়ালে গাড়িতে রয়েছে জগদ্ধাত্রী। ওই লোকটি এসে জগদ্ধাত্রীকে জানায় তিনি কোনভাবেই মুখ খুলবে না। অন্যদিকে বাগচী যে ডোমের কাছে গিয়ে খোঁজখবর নিতে গেছে সেও মুখ খুলবে না সেটাও জানিয়ে দেন তিনি। তারা জগদ্ধাত্রীর কাছে ভীষণভাবে ঋনী। তাই এই ঋণ তারা এভাবেই শোধ করবে। অন্যদিকে উৎসবের মা উৎসবকে বলে মেহেন্দির উপর নজর রাখতে। মেহেন্দির জালেই মেহেন্দিকে ফেলতে হবে। মেহেন্দি যদি একবার সব সম্পত্তি নিজের নামে করে নেয় তাহলে উৎসবকে কিছুই দেবে না, ছুড়ে ফেলে দেবে। তাই মেহেন্দির উপর ভরসা করতে না করেন। এবারে দেখা যাক আগামী পর্বে কি হয়।

Back to top button