বিয়ের তিনমাস যেতে না যেতেই ঘর ভাঙলো অভিষেক-শার্লির! সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিনেতার!

কিছুদিন আগেই বিয়ে সারলেন টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা অভিষেক বোস (Abhishek Bose)। যাকে আমরা জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকিতে (Phulki) নায়ক চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। ধারাবাহিক অভিনেতার চরিত্রের নাম রোহিত। এর আগে অসংখ্য ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা। নেতাজি, গঙ্গারামের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার ঝুলিতে।

বাস্তবে অভিনেতা গাঁটছড়া বাঁধলেন ফুলকি ধারাবাহিকেরই খলনায়িকা অভিনেত্রী শার্লি মোদকের সঙ্গে। বেশ অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই সেই গুঞ্জন কে সত্যি করে সাত পাকে বাঁধা পড়লেন দুজনে। শার্লি এবং অভিষেকের বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায়দের অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক টিকবে না। কারণ এর আগেও অভিষেকের একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কথা সামনে এসেছে।

এবারে দর্শকদের সেই ধারণাই কি তবে সঠিক হতে চলেছে? সম্প্রতি অভিষেক এবং শার্লি দুজনেরই সোশ্যাল মিডিয়াতে বিশেষ পোস্ট চোখে পড়েছে। সেই পোস্ট দেখেই দর্শকদের ধারণা হয়েছে শার্লি এবং অভিষেকের সম্পর্কে ভাটা পড়েছে। অভিনেত্রী শার্লি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে স্টোরি দিয়ে লিখেছেন ‘নাথিং ইজ পার্মানেন্ট,’ অর্থাৎ কোন কিছুই চিরস্থায়ী নয়। অন্যদিকে অভিষেক নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, সেখানে লেখা রয়েছে ‘সামথিং ব্রেক ইওর হার্ট, বাট ফিক্সড ইউর ভার্সন।’

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Bose (@abhishek24bose)

আর দুজনেই সোশ্যাল মিডিয়াতে অল্প সময়ের ব্যবধানে এই ধরনের পোস্ট করেছেন। আর সেই পোস্ট দেখেই দর্শকদের মনে অনেক প্রশ্ন উঠে এসেছে। শার্লি অভিষেকের বিয়ের পর অনেক দর্শকই কমেন্ট বক্সে সরাসরি লিখেছিলেন তাদের সম্পর্ক টিকবে না, এই সম্পর্কেও অভিষেক সৎ থাকবে না। তাহলে কি দর্শকদের ধারণাই ঠিক হলো? যদিও অভিনেতা অভিনেত্রীর পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।

আরও পড়ুনঃ ফুলকি ধারাবাহিক ছাড়ছেন খলনায়ক রুদ্র! আর দেখা মিলবে না অভিনেতা? কি বলছেন সুদীপ সরকার?

গঙ্গারাম ধারাবাহিকে অভিনয় করার সময়ে দিয়া চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। ওই একই ধারাবাহিকে অভিনয় করত সুরভী। সেই সময় দিয়ার সাথে সম্পর্কে থাকাকালীন সুরভীর সাথে সম্পর্কে জড়ান অভিষেক। তারপর আবার ফুলকি ধারাবাহিক চলাকালীন প্রেমে পড়েন শার্লির। সেই সময় সুরভীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সুরভীর সাথে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল অভিষেকের। বিয়ের তোড়জোর পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল। নেটিজেনরা অভিনেতার এতগুলো প্রেম নিয়ে বারবার সমালোচনা এবং কটাক্ষ করেছেন। অভিনেতা এবং শার্লির বিয়ের সমস্ত ভিডিও ছবিতে অনেক নেগেটিভ কমেন্ট করেছেন বিভিন্ন নেটিজেনরা।

Back to top button