ফুলকি ধারাবাহিক ছাড়ছেন খলনায়ক রুদ্র! আর দেখা মিলবে না অভিনেতার? কি বলছেন সুদীপ সরকার?

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের নায়ক নায়িকার চরিত্র যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ভিলেনের উপস্থিতি। খলনায়ক বা খলনায়িকার ভূমিকা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ধারাবাহিকে যদি ভিলেন চরিত্র না থাকে তাহলে ধারাবাহিকটি দেখতে একেবারেই পছন্দ করবে না দর্শক। তবে এবারে ফুলকি ধারাবাহিকের দর্শকদের জন্য রয়েছে এটি বিরাট বড় দুঃসংবাদ।
ধারাবাহিক থেকে খুব শীঘ্রই বিদায় নিতে চলেছেন ফুলকির চরম শত্রু রুদ্র অর্থাৎ অভিনেতা সুদীপ সরকার। ফুলকি যখন থেকে শুরু হয়েছিল সেই সময় থেকেই ধারাবাহিকে রুদ্রর চরিত্রটি দেখা যাচ্ছে। সুদীপকে এই রুদ্রর চরিত্রে দারুণ মানিয়েছে। সুদীপের অভিনয় তার ধারাবাহিকে শয়তানি সত্যি ধারাবাহিককে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছে। নিজের অভিনয় দক্ষতায় চরিত্রটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা। তবে গুঞ্জনে শোনা যাচ্ছে এবারে নাকি ধারাবাহিকে শেষ হতে চলেছে অভিনেতার যাত্রা।
ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে নকল ছোট রাজা সেজে রাজবাড়ীতে আশ্রয় নিয়েছে রুদ্র। আর সেটা ধরে ফেলে ফুলকি। মুখোশের আড়ালে রুদ্র যে এই সমস্ত শয়তানি করছে সেটা জানতে পারে সকলে। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের শত্রুকে বিনাশ করতে রুদ্রর উপর গুলি চালায় ফুলকি। আর এই দৃশ্য দেখার পরেই একাংশ দর্শকেরা ধারণা করছেন হয়তো এই পর্যন্তই রুদ্র চরিত্রটি ধারাবাহিকে দেখানো হবে। আগামী দিনে হয়তো রুদ্রর মৃত্যু দিয়েই তার চরিত্রটি শেষ হবে ধারাবাহিকে।
আরও পড়ুনঃ চাকরি বা নিজস্ব জীবন নয়, সংসার সন্তান আর স্বামীর চাহিদা পূরণই মেয়েদের জীবনের মূল লক্ষ্য- বুঝিয়ে দিল মিঠিঝোরা! ধারাবাহিকের অন্তিমে রাইয়ের পরিণতিতে হতাশ দর্শক!
কারণ বর্তমানে রানী ভবানী ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে এন্ট্রি নিয়েছে সুদীপ। ধারাবাহিককে তার চরিত্রটি যে বেশ গুরুত্বপূর্ণ সেটা বোঝাই যাচ্ছে। তাই দর্শকদের ধারণা হয়তো ফুলকি ধারাবাহিকে সুদীপের চরিত্রটি শেষ হতে চলেছে। কিন্তু ফুলকি ধারাবাহিকে রুদ্রর শয়তানি, ষড়যন্ত্র দর্শকদের ধারাবাহিকটি দেখার জন্য আরো আগ্রহী করে তুলল। তাই যদি সত্যি সত্যি ধারাবাহিকে রুদ্রর চরিত্রটি শেষ হয়ে যায় তাহলে আপনাদের কেমন লাগবে? কতটা মিস করবেন আপনারা রুদ্র এবং ফুলকি সম্পর্কে সমীকরণ?

