পুজোর আগেই প্রেমে বিচ্ছেদ! সম্পর্কে ইতি টেনে খলনায়িকার সাথে সম্পর্কে জড়ালেন বেঙ্গল টপার নায়ক!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) অভিনেতা-অভিনেত্রীদের (Actor Actress) মধ্যে প্রেম নতুন কিছু নয়। তাদের মধ্যে কখন যে প্রেম হয় কখন যে বিচ্ছেদ হয় তার ঠিক থাকে না। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বেশ কয়েক বছর তাদের প্রেম চললেও তারপরে বিচ্ছেদ হয়ে গেছে। আবার এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন অভিনয় করতে গিয়ে যাদের পরিচয় হয়েছেন পরে প্রেমের সম্পর্ক জড়িয়েছেন এবং সেই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ের মন্ডপ অবধি গিয়েছে।

অভিনেতা অভিনেত্রীদের কর্মজীবনের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের মনে ব্যাপক কৌতুহল থাকে। আর সেই কৌতূহল থেকে দর্শকরা তাদের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি নানান খবর খুঁজে বার করে। তারা কোথায় থাকে, বয়স কত, কার সঙ্গে প্রেম করছে তাদের প্রাক্তন কে সমস্ত কিছু দর্শকদের নখ দর্পণে থাকে। তাই তাদের প্রেম জীবন নিয়েও ভীষণই আগ্রহী থাকেন দর্শকেরা, তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীর জীবনসঙ্গীকে সেটা জানার জন্য অনেকেই উদগ্রীব হয়ে থাকেন। টলি পাড়ার এরকম অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা ধারাবাহিক সিনেমায় কাজ করতে গিয়ে পরিচিত হয়েছেন একে অপরের সঙ্গে, পরে সেই সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়েছে।

সম্প্রতি সেরকমই বাংলা ধারাবাহিক জগতের জনপ্রিয় এক ধারাবাহিকের অভিনেতা সম্পর্কে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেতা। পুজোর আগেই নাকি তার জীবনে এসেছে অন্য এক নারী। যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো এই খবর সম্পর্কে সত্যতা যাচাই করা হয়নি।

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকির অভিনেতার সম্পর্কে একটি গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ায়। যদিও ঘটনাটি কতটা সত্য তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সকলের মনে। গুঞ্জনে শোনা যাচ্ছে ফুলকি ধারাবাহিকের অভিনেতা নতুন করে প্রেমে পড়েছেন। পুজোর আগে নতুন ভাবে প্রেমে পড়েছেন অভিষেক বোস। আমরা সকলেই জানতাম অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গী দীর্ঘ কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক রয়েছে অভিষেক। খুব শীঘ্রই তারা নিজেদের সম্পর্ককের নতুন নামও দিতে চলেছিলেন। তবে এর মাঝেই হলো বিপত্তি। গুঞ্জন অনুযায়ী নতুন করে প্রেমে পড়েছেন অভিষেক। যদিও এই গুঞ্জন নিয়ে অভিনেতা নতুন করে কিছু বলেননি।

ফুলকি অভিনেতার নতুন প্রেমের গুঞ্জন

এর আগে অভিষেক বসু অভিনেত্রী দিয়া মুখার্জি সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। দীর্ঘ কয়েক বছরের প্রেম ছিল তাদের। দর্শক তাদের জুটিকে ভীষণ পছন্দ করতেন। তবে হঠাৎ করেই তাদের বিচ্ছেদ হয়। জি বাংলার এক সময়কার জনপ্রিয় ধারাবাহিক সীমারেখাতে জুটি বেধে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে ছিলেন দুজনে। কিন্তু তাদের সেই দীর্ঘ কয়েক বছরের প্রেম ভেঙে যায় গঙ্গারাম ধারাবাহিক চলাকালীন। গঙ্গারাম ধারাবাহিকে অভিনেত্রী সুরভীর সঙ্গে আলাপ হয় অভিষেকের। সেখানেই শুরু হয় তাদের নতুন প্রেমের গল্প।

আরও পড়ুন: “সুন্দরী বউ কিন্তু মহা খাম খেয়ালী…একটা খিঁচকানো মা’ল”- খুনসুটিতে মাতলেন মিঠুন দেবশ্রী!

এবারে আবারো নতুন করে প্রেমে পড়েছেন নাকি তিনি। যদিও সবটাই গুঞ্জন এবং গুঞ্জনে শোনা যাচ্ছে নতুন করে খলনায়িকার প্রেমে পড়েছেন অভিনেতা। ফুলকি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শার্লি মোদককে ডেট করছেন তিনি। এই বিষয় নিয়ে শার্লি বা অভিষেক এখনো কিছু জানায়নি। সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাবে অভিষেক এবং সুরভী দুজন দুজনকে আনফলো করে দিয়েছেন এবং সুরভী অভিষেকের ট্যাগ করা সমস্ত ছবিতে নিজের নাম সরিয়ে নিয়েছেন। অন্যদিকে অভিনেতা অভিনেত্রীদের স্টোরিতেও অনেক কথা লুকিয়ে রয়েছে। যদিও পুরোটাই দর্শকদের ধারণার ভিত্তিতে গুঞ্জন তৈরি হয়েছে।

Back to top button