“সুন্দরী বউ কিন্তু মহা খাম খেয়ালী…একটা খিঁচকানো মা’ল”- খুনসুটিতে মাতলেন মিঠুন দেবশ্রী!
দীর্ঘ ১৬ বছর পর জুটি হিসেবে পর্দায় ফিরছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। এক সময়ে মিঠুন দেবশ্রী ছিল সুপারহিট জুটি। সপ্তাহের পর সপ্তাহ তাদের নামের জোরেই চলত ছবি। যে কটা ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন সেই সব ছবিতেই দেখা গেছে এই জুটির ম্যাজিক। এবার পুজোয় ফের মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে দেখা যাবে তাদের নতুন ছবি ‘শাস্ত্রী’তে।
এবার পুজোয় আসতে চলেছে শাস্ত্রী। এই ছবিতে ফের জুটি হিসেবে দেখা যাবে মিঠুন এবং দেবশ্রীকে। ছবির পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ছবিতে মিঠুনের স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দেবশ্রী রায়কে। ছবির প্রচারে খুনসুটি করেই কাটাচ্ছেন দুজনে। যেন সেই নয়ের দশকের মিঠুন দেবশ্রী। ছবির প্রচারের জন্য এক সাক্ষাৎকারে ধরা পড়ল জুটির আসল কেমিস্ট্রি।
বড় পর্দায় এর আগেও বেশ কয়েকবার মিঠুন চক্রবর্তীর ভূমিকায় অভিনয় করেছেন দেবশ্রী রায়। মিঠুন চক্রবর্তী এর স্ত্রী হওয়া কতটা কঠিন জিজ্ঞেস করা দেবশ্রী রায় বলেন যে তার কাছে এটা একদমই কঠিন ব্যাপার নয় কারণ দীর্ঘদিন ধরে তিনি এটাই করে আসছেন। এর উত্তরে মিঠুন মজার ছেলে জবাব দেন,”সুন্দরী বউ কিন্তু মহা খামখেয়ালী, একটা ‘খিঁচকানো’ মাল। সুন্দরী বউয়ের এত নখরা যে মিনিটে মিনিটে ঝগড়া হবে আমার সাথে”। প্রত্যুত্তরে আবার দেবশ্রী রায় বলেন যে “মিঠুনদার স্বভাব হল যে চুমকি এলেই একটু রাগিয়ে দিই। আসলে রাগিয়ে দিয়ে অনেক কিছু শুনতে চায় আমার থেকে”।
দীর্ঘ ১৬ বছর পর একসাথে ফেরার প্রসঙ্গে দেবশ্রী রায় বলেন একদম সেই আগের মতই অভিজ্ঞতা হয়েছে তার। “মিঠুনদার সাথে কাজ মানেই হইহুল্লোড়। তাই আবার এতদিন পর কাজ করে খুব ভালো লেগেছে।” মিঠুন চক্রবর্তী জানান তার সাথে দেবশ্রী রায়ের সাথে এতদিনে তৈরি হয়ে গেছে পারিবারিক সম্পর্ক। এমনকি সময়ে সময়ে মুম্বাই থেকে কলকাতায় ফিরে থাকা-খাওয়া সবকিছুই করেছেন দেবশ্রীর বাড়িতে। তাই এই মাঝের ষোলো বছরের যে ব্যবধান সেটা তার কাছে নেই বলেই মনে করেন তিনি। যেন সব কিছু সেই আগের মতই আছে।
মিঠুন চক্রবর্তী দেবশ্রী রায় সম্পর্কে বলেন, ” ও খুবই দয়ালু একটা মেয়ে। আমি যদি কোনওরকম কষ্টের মধ্যে থাকি এবং ও সেটা জানতে পারে তবে ওই সবার প্রথমে গিয়ে আমার পাশে দাঁড়ায়”। এরপরেই খুনসুটি শুরু করেন মিঠুন। তিনি বলেন,”ওর বিষয়ে একটা জিনিসই খারাপ লাগে। রেগে গেলে যা গালাগাল দেয় মা-বাবা তুলে”। মিঠুনকে থামিয়ে দিয়ে দেবশ্রীর উত্তর,”আসলে শুনতে ভালোবাসে”। ফের নিজস্ব স্টাইলে মিঠুন বলেন,” ওই গালাগাল আমিও কখনও শুনিনি, আপনিও কখনও শোনেননি”। এই কথা শুনে হাসিতে লুটিয়ে পড়েন ও দেবশ্রী রায়।
দেবশ্রী রায় জানান মিঠুনের সব খুনসুটির বদলা নেন ঝাল দিয়ে। আসলে মিঠুন চক্রবর্তী রান্না একদমই ঝাল খেতে পারেন। তিনি বলেন ,”আমি হলাম ঝালের এক্সপার্ট তাই ঝাল দিয়ে এই জব্দ করি মিঠুনদাকে”। এই প্রসঙ্গে পুরানো দিনে স্মৃতিতে ডুবে যেতে দেখা গেল দুজনকেই। ছবির শুটিংয়ের আউটডোরে নাকি সবার জন্য মুড়ি মাখতেন মিঠুন চক্রবর্তী। একদিন সেই মুহূর্তেই লঙ্কা মিশিয়ে দেন দেবশ্রী রায়। ব্যাস ঝালে জব্দ মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন: ঈ’র্ষায় জ্ব’লে উঠল সার্থক! স্রোতের বিয়ে তাকে আটকাতেই হবে! জমে গেল আজকের পর্ব
দেবশ্রী রায়ের মিঠুন চক্রবর্তীর ওপর অভিযোগ একটাই। মিঠুন চক্রবর্তী নাকি অতিরিক্ত সিগারেট খান এই বয়সেও। এই কথাটা নাকি মিঠুন চক্রবর্তীকে বললেই প্রত্যেকবার রেগে যান তিনি। তার প্রমাণ মিলল। সাথে সাথে “চুপ করত!” ধমক উড়ে এলো দেবশ্রী রায়ের দিকে। দেবশ্রী রায় জানালেন ছবির শুটিংয়ে সাংঘাতিকভাবে ধূমপান করতেন মিঠুন চক্রবর্তী। মিঠুন এর খুন ছুটির স্বরে বলেন, “শুনতাম এই ছেলে দেবশ্রীর জন্য পাগল, ওই প্রডিউসার দেবশ্রীর জন্য পাগল, কিন্তু এত কাছাকাছি থেকে ভাবি আমি কেন হলাম না পাগল। আমাদের সম্পর্কটা এরকমই”। তাদের জুটি কেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি তা নিজেদের খুনসুটি, বোঝাপড়া, বন্ডিংয়ের মাধ্যমে বারবার প্রমাণ করেন মিঠুন দেবশ্রী।

