ছেলের বয়স চার বছর হতে না হতেই রাজা মধুবনীর জীবনে নতুন সদস্য! সুখবর দিলেন তারকা দম্পতি!

স্টার জলসার (Star jalsha) এক সময়ের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি ছিল ভালবাসা ডট কম। আজ থেকে দীর্ঘ কয়েক বছর আগের জনপ্রিয় এই ধারাবাহিকের কথা দর্শকের মনে কিন্তু আজও রয়ে গিয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) এবং অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। যারা বর্তমানে স্বামী-স্ত্রী। ওই ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর দীর্ঘ কয়েক বছর তারা চুটিয়ে প্রেম করেন এবং অবশেষে ২০১৭ সালে সেই রিল লাইফের জুটি রিয়েল লাইফে পরিণতি পায়। তবে নিজের ভালোবাসার মানুষের জন্য যে এত দূর এগোতে পারে রাজা সেটা কেউ কল্পনাও করতে পারেনি।
বর্তমানে তাদের সংসার এসেছে দুজনের সন্তান কেশব। বর্তমানে স্বামী সন্তান নিয়েই মধুবনীর সুখের সংসার। ছেলে কেশব হবার পর থেকে যদিও টেলিভিশনের পর্দায় মধুবনীকে খুব একটা দেখা যাচ্ছে না। মধুবনীর ফ্যানরা তো মধুবনীকে ভীষণই মিস করছেন। অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও মধুবনীর বর্তমানে নিজস্ব একটি পার্লার রয়েছে। কলকাতার বুকে তার নামি একটি সেলন রয়েছে। সব মিলিয়ে দুজনের সংসার ভালো মতোই চলছে।
এরমধ্যেই আরও একটি সুখবর দিলেন রাজা মধুবনী। খুব শীঘ্রই তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বর্তমানে রাজা ও মধুবনী দুজনেই ব্লগ ভিডিও করেন। সেই ভিডিও মাধ্যমেই নিজেদের পরিবারে আসা নতুন সদস্যের খবর জানালেন দুজনে। আমরা সকলেই জানি বর্তমানে কেশব অনেকটাই বড় হয়ে গেছে, স্কুলে যাওয়া শুরু করেছে। তাই পরিবারে নতুন সদস্য আনার প্ল্যান করছেন তারকা দম্পতি।
একটি ভ্লগ শেয়ার করেন মধুবনী ফেসবুকে। সেই ভিডিয়োর উপর বড় বড় করে লেখা ‘পরিবারে নতুন সদস্য আসছে’…! ২০২১ সালের এপ্রিল মাসে জন্ম হয় রাজা ও মধুবনীর ছেলে কেশবের। সদ্য ছেলেকে নতুন স্কুলে ভর্তি করিয়েছেন রাজা-মধুবনী। দক্ষিণ কলকাতার এক ইংরেজি মাধ্যমের নামকরা বেসরকারি স্কুলের ছাত্র সে। আর এরই মাঝে ‘নতুন সদস্য আসার’ খবর দিলেন দম্পতি।
আরও পড়ুনঃ ‘আমি ছটফট করছিলাম ওকে দেখার জন্য…’- ভাঙা মন নিয়ে বারবার প্রেমে পড়েছেন অভিনেতা! ‘প্রেমে ছ্যাকা’ থেকে দ্বিতীয় বিয়ে, সব নিয়ে অকপটে জয় ব্যানার্জি!
ভিডিওর থামরেল দেখে অনেকেরই মনে হতে পারে যে, হয়তো দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন তাঁরা। তবে ব্যাপারটা আসলে একেবারেই তা নয়! ভিডিওতে রাজাকে বলতে শোনা যায়, ‘দু বছর আগে মধুবনী আমাকে রয়াল এনফিল্ড মানে বুলেট গিফট করেছিল একটা। অনেকদিন ধরে আমার বাইকটা বদলানোর ইচ্ছে। কিন্তু নিচ্ছিলাম না। মধুবনীই বলল, তুমি কেন নিজের জন্যে কিছু কিনছ না! আমিও ভাবলম, আমাদেরও বাইক নিয়ে যেহেতু এখন টুকটাক ট্রিপ করার ইচ্ছে রয়েছে, তাই একটু আপগ্রেড করিয়ে নেওয়াই যাক।’

