ছেলে জন্মানোর ৫ মাসের মধ্যেই ফের সুখবর! অভিনেত্রীর জীবনে নতুন সদস্য! নিজেই সেই সুখবর দিলেন মানসী সেনগুপ্ত!

টেলিভিশনের পর্দার (Bengali Serial) জনপ্রিয় খলনায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন মানসী সেনগুপ্ত (Manashi Sengupta)। একাধিক ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয়কে দেখে এসেছে দর্শক। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত তিনি। শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল নিম ফুলের মধু (Neem Phuler Modhu), কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe) এর মত জি বাংলার (Zee Bangla) একাধিক ধারাবাহিকে।

সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন মানসী সেনগুপ্ত। তবে মা হওয়া মানেই যে কাজ থেকে বিরতি, সেই ধারণা একেবারেই মানেন না অভিনেত্রী। প্রেগনেন্সির সময়ও তিনি কাজ চালিয়ে গিয়েছেন সমানতালে। আর সন্তান জন্মের মাত্র কুড়ি দিনের মাথাতেই তিনি আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছেন। যেখানেই কাজ, সেখানেই মানসীর উপস্থিতি নজরকাড়া।

স্টার জলসার ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানসী। ইতিমধ্যেই প্রোমোতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। অন্তঃসত্ত্বা অবস্থায় মানসী বলেছিলেন সন্তান জন্ম দেওয়ার পর খুব বেশি দিনের বিরতি নেবেন না তিনি, যেমন কথা তেমন কাজ।

কয়েক মাস আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। এবারে পুত্র সন্তান জন্মানোর ৫ মাসের মাথাতেই আবারো সুখবর দিলেন মানসী। আবার মানসীর পরিবারে এল নতুন সদস্য, সমাজমাধ্যমে নিজেই সেই সুখবর দিলেন অভিনেত্রী। তবে কি আবারও মা হতে চলেছেন অভিনেত্রী? আসছে অভিনেত্রীর তৃতীয় সন্তান?

আরও পড়ুনঃ ‘গাছেরও খাবো তলারও কুড়াবো, আমাকে দল বেঁধে বাদ দেওয়া হয়েছে ইচ্ছে করে!’ মুখ খুললেন অভিনেতা বরুণ চক্রবর্তী!

তবে আবার মানসীর পরিবারে এল নতুন সদস্য, সমাজমাধ্যমে নিজেই সেই সুখবর দিলেন অভিনেত্রী। তাঁর বাড়িতে যে নতুন সদস্যটির আগমন হতে চলেছে সেটি হল মানসীর নতুন গাড়ি। সম্প্রতি কালো রঙের একটি Kia মডেলের গাড়ি কিনেছেন মানসী। দুই সন্তানকে নিয়েই বাড়ির এই নতুন অতিথিকে স্বাগত জানালেন অভিনেত্রী।

Back to top button