‘গাছেরও খাবো তলারও কুড়াবো, আমাকে দল বেঁধে বাদ দেওয়া হয়েছে ইচ্ছে করে!’ মুখ খুললেন অভিনেতা বরুণ চক্রবর্তী!

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন বরুণ চক্রবর্তী (Barun Chakrabarty)।

সিনেমা থেকে সিরিয়াল, ক্যামেরার সামনে চুটিয়ে কাজ করেছেন অভিনেতা বরুণ। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় অভিনেতা ওড়িয়া, হিন্দি এমনকি হলিউডেও কাজ করেছে। তবে সেই সম্পর্কে বেশিরভাগ মানুষেরই কোনো ধারণা নেই। খুব অল্প বয়সে শুরু করেছিলেন থিয়েটার দিয়ে। তারপর আর থেমে থাকেননি। যাত্রা, থিয়েটার, অডিও ভিজ্যুয়াল, বড় পর্দায়, ছোট পর্দায় চুটিয়ে কাজ করছেন।

তবে সময়ের সাথে সাথে যেমন একাধিক জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রী হারিয়ে গিয়েছেন ঠিক তেমনই হারিয়ে গিয়েছেন অভিনেতা বরুণ। তবে আবারও বড় পর্দায় চুপ ছবির হাত ধরে ফিরছেন অভিনেতা। সেই সূত্রেই সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা।

অনেকসময় অনেক অভিনেতা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ইচ্ছে করেই তাদের অনেক ছবি, সিরিয়াল থেকে বাদ দেওয়া হয়েছে। সেই দলে অভিনেতা বরুণ চক্রবর্তীও রয়েছে। অভিনেতা নিজেই সাক্ষাৎকারে বলেন, ‘আমি দীর্ঘ বছর ব্যাংকে চাকরি করেছি। সেই সাথে সমাতালে অভিনয় চালিয়ে গিয়েছি। সেই জন্য অনেক ছবি থেকে আমাকে দল বেঁধে বাদ দেওয়া হয়েছে ইচ্ছে করে। তারা মনে করেছে আমি গাছের ও খাবো তলারও কুড়াবো সেটা তো হবে না। ব্যাংকে কাজ করেও পয়সা পাবো আবার অভিনয় করেও সেটা তাদের পছন্দ হতো না। তাই আমি দুবছর ইন্ডাস্ট্রিতেও যায়নি।’

আরও পড়ুনঃ ‘এই ধরনের মানুষকে আমি মানুষ হিসেবে ধরি না!’ সাক্ষাৎকারে ঋতুপর্ণাকে সরাসরি আক্রমণ শ্রীলেখার!

এরকম অনেক পাওয়া নাপাওয়া রয়েছে সকলের জীবনেই। তবে অভিনেতা এসব নিয়ে কোনদিনও ভাবেননি। কিন্তু কাজের প্রতি ভালোবাসা, টান, সততা অভিনেতাকে বেশিদিন দূরে রাখতে পারেনি। যখনই অভিনেতার দরজায় কেউ কড়া নেড়েছে তখনই অভিনেতা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

Back to top button