সন্দীপ্তার জীবনে নতুন সদস্য! সমাজ মাধ্যমের পাতায় সেই খবর ভাগ করে নিলেন অভিনেত্রী!

বর্তমান টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। টেলিভিশনের ছোট পর্দা হোক বা ওয়েব সিরিজ (Web Series) সব জায়গাতেই সাবলীল দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী খুব সহজেই। বেশ কয়েকবছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ছোট পর্দায় অভিনয় করার মাধ্যমে দর্শকের কাছে পরিচয় পেয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীকে প্রথমবার দেখা গিয়েছিল স্টার জলসা দুর্গা ধারাবাহিকে। এরপরে টাপুর টুপুর, তুমি আসবে বলে এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। এছাড়াও ওয়েব সিরিজ জগতে আসতে লেডিস, বোধন, নষ্ট নীড়ের মতন একাধিক জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন।

নতুন সদস্য এল সন্দীপ্তা সৌম্যর সংসারে

কিছুদিন আগেই নিজের মনের মানুষ সৌম্য মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে জড়িয়ে ছিলেন সন্দীপ্তা। তাদের দীর্ঘদিনের পরিচয় অবশেষে পরিণতি পেয়েছিল। এবারে বছর ঘুরতে না ঘুরতেই তাদের জীবনে এলো নতুন সদস্য। নতুন সদস্যকে পেয়ে তো ভীষণই খুশি সৌম্য এবং সন্দীপ্তা দুজনেই। কেক কেটে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছেন আত্মীয়-স্বজনদের নিয়ে।

সেই ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অভিনেত্রী নিজেই তাদের জীবনের সেই নতুন সদস্যের সঙ্গে প্রত্যেকের পরিচয় করিয়ে দিয়েছেন। অভিনেত্রীর ভক্তরা, সহকর্মীরা প্রত্যেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে। সৌম্য ভীষণ খুশি তাদের নতুন সদস্যকে স্বাগত জানিয়ে। সৌম্যর সঙ্গে একসঙ্গে ছবিও পোস্ট করেছেন সন্দীপ্তা।।

আরও পড়ুন: ছবিতে অভিনয়ের সুযোগ মেলেনা! সংসার টানতে ছোট পর্দাই ভরসা! বৃদ্ধ বয়সেও অক্লান্ত পরিশ্রম করছেন কল্যাণী মন্ডল!

তবে সন্দীপ্তা এবং সৌম্যর জীবনের এই নতুন সদস্য তাদের সন্তান নয় বরং নিজেদের নতুন বাড়ি কিনেছেন দুজনে। দুজনে মিলেই নিজেদের স্বপ্নের বাড়ি গড়ে তুলেছে। বাড়ির গৃহপ্রবেশে কেক কেটে আত্মীয় স্বজনদের সঙ্গে হৈহৈ করতে করতে কাটিয়েছেন দুজনে। সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।

Back to top button