ছবিতে অভিনয়ের সুযোগ মেলেনা! সংসার টানতে ছোট পর্দাই ভরসা! বৃদ্ধ বয়সেও অক্লান্ত পরিশ্রম করছেন কল্যাণী মন্ডল!

সাদা কালো চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কল্যাণী মন্ডল (Kalyani Mandol)। আশির দশকের সময় থেকে আজ পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন অভিনেত্রী। যাকে বর্তমানে আমরা আনন্দী (Anondi) ধারাবাহিকে আদির ঠাম্মি চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। একসময় উত্তম কুমারের হাত ধরেই বাংলা চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর মাঝে বেশ কয়েক বছর বিরত ছিলেন অভিনয় থেকে। তারপর আবার উত্তম কুমারের হাত ধরেই কাম ব্যাক করেন।
উত্তম কুমারের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক ছিল। অভিনেতাকে কল্যাণী দেবী জেঠু বলে সম্বোধন করতেন। মহানায়ককে জেঠুর মতো সম্মান করতেন। উত্তর কুমারের সহায়তায় এবং নিজের অভিনয়ের দক্ষতায় কয়েক দশক ধরে কয়েকশো ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। শুধুমাত্র যে চলচ্চিত্র জগতে অভিনয় করেছেন তা নয়, তার পাশাপাশি বাংলা মেগা ধারাবাহিকেও অভিনয় করেছেন।
মাত্র পাঁচ বছর বয়সে তাঁর প্রথম ছবি মহানায়কের সঙ্গেই। ছবির নাম ‘পৃথিবী আমারে চায়’। তারপর বেশ কয়েক বছর বিরতির পর বড় হয়ে প্রথম ছবি ছিল ‘আলো আমার আলো’। দুই পৃথিবী ছবিতে দাদা বোনের চরিত্রে অভিনয় করেছিলেন কল্যাণী এবং উত্তম কুমার। তাদের জুটি সেই ছবিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তরুণ মজুমদার, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ এর মতন একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করছেন অভিনেত্রী। এছাড়াও বর্তমান সময়ের পরিচালক রাজ চক্রবর্তীর সাথেও কাজ করেছেন।
বর্তমানে কল্যাণী দেবীকে আর দেখা যায় না বড় পর্দায়
বর্তমানে বড় পর্দায় কাজের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছেন, বলা যায় একেবারেই বড় পর্যায়ে এখন কাজ করে না নিজেকে বর্তমানে ধারাবাহিকের মধ্যেই আটকে রেখেছেন। ধারাবাহিক জগতে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহীকে মা শাশুড়ি এটাতে চলিতে দেখা গিয়েছে অভিনেত্রী বর্তমানে ঠাম্মি দিদার চরিত্রেও দেখা যাচ্ছে। বর্তমানে অভিনেত্রীর বয়স প্রায় ৮০ পার করে গিয়েছে এখনো দাপটের সঙ্গে একইভাবে নিজের মনের জোরে অভিনয় করে চলেছেন।
আরও পড়ুন: জি বাংলার ইতিহাসে নজির গড়লো উড়ন তুবড়ি! ধারাবাহিক জগতে আরো একধাপ এগিয়ে গেল জি বাংলা!
ধারাবাহিকে অভিনয় করেই বর্তমানে নিজের খরচ চালাচ্ছেন অভিনেত্রী। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক হল কে আপন কে পর, এই পথ যদি না শেষ হয়, ইচ্ছে পুতুল সহ আরো অনেক। বর্তমানে জি বাংলার নতুন ধারাবাহিক আনন্দীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। বর্তমান সময়ের ছবিতে অভিনয় না করার কারণ হিসেবে অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে পরিচালক প্রযোজকদের নিজস্ব টিম রয়েছে, সেই টিমের বাইরের অভিনেতা অভিনেত্রীদের কাজে নিতে চান না অনেকেই। সেই কারণে ছবিতে অভিনয় করার পরিমাণ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী নিজে থেকেই।

