টিউশন পড়তে যেতে নারাজ! মায়ের বকুনিতে ৫৭ তলা থেকে ঝাঁ’প মা’রলো ১৪ বছরের কিশোর! ছেলের ছি’ন্নভিন্ন দেহ দেখে শোকে পাথর অভিনেত্রী!

বিরাট দুঃসংবাদ। মর্মান্তিক অবস্থার সম্মুখীন ছোট পর্দার (Television) এক জনপ্রিয় অভিনেত্রী (Actress)। বিপদ কখন কিভাবে ধেয়ে আসে সে কথা কেউ বলতে পারে না। অভিনেত্রী হয়তো কল্পনাও করেননি, তার সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে। অভিনয় জীবনে এত সাফল্য পেয়েও ব্যক্তিগত জীবনে ভয়ংকর ভাবে হেরে গেলেন অভিনেত্রী।

বর্তমানে শিশুদের আত্মহত্যা করার প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে। ছোট থেকে ছোট বিষয়ে তারা সহজেই ভেঙে পড়ে। কখনো কোন বায়না নাম এটাতে পারলে আবার কখনো কোন কথা না শুনলে তারা প্রথমেই যেটা বেছে নেয় সেটা হল চিরতরে নিজেকে শেষ করে ফেলা। এবারেও সেই প্রথাকেই অব্যাহত রেখে প্রাণ হারালো ১৪ বছরের কিশোর।

ঘটনাটা ২ জুলাই ২০২৫-এর। টিউশন পড়তে যেতে ইচ্ছে করছিল না অভিনেত্রীর ১৪ বছরের পুত্রর। আর সেই নিয়েই শুরু হয়েছিল মায়ের সঙ্গে বচসা। কিছুতেই সে তার মাকে রাজি করাতে পারছিল না। অন্যদিকে মাও টিউশন যাওয়ার জন্য ছেলেকে বকাবকি শুরু করে। কিছুক্ষণ পর তার মা লক্ষ্য করে ঘরে ছেলে নেই। অভিনেত্রী ভাবেন হয়তো বকুনি খেয়ে ছেলে ব্যাগ পত্র নিয়ে টিউশনে চলে গেছে। আগুপিছু না ভেবে নিজের কাজে মন দেন অভিনেত্রী।

কিছুক্ষণ বাদেই ফ্ল্যাটের দারোয়ান উপরে এসে অভিনেত্রীকে জানায় তার ছোট্ট ছেলে ছাদ থেকে পড়ে গেছে। শুনে ভয় কেঁপে ওঠে অভিনেত্রী। এরপর নিজের চোখে দেখেন ৫৭ তলা থেকে ঝাঁপ দিয়ে তার ১৪ বছরের ছেলের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। জড়ো হয়েছে আশেপাশের অনেক লোকজন। এমন ভয়ংকর দৃশ্য একজন মায়ের পক্ষে কতটা কষ্টের তা হয়তো আলাদা করে বলে বোঝাতে হয় না।

আরও পড়ুনঃ ‘ফালতু সিরিয়াল…’ শেষ হওয়ার আগেও তিক্ততা! চূড়ান্ত ভুলবোঝাবুঝি! বি’ষে ভরে উঠেছে মিঠিঝোরা! দাবি দর্শকদের

কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে অভিনেত্রীর। বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে একাই থাকতেন তিনি। ঘটনাটি ঘটেছে কান্দিভালিতে। পশ্চিমবঙ্গের সিগ্রুক কমপ্লেক্সের বসবাসকারী এই অভিনেত্রী হিন্দি ও গুজরাটি টিভি সিরিয়ালে জনপ্রিয় চরিত্রে কাজ করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পরেই পুলিশ আসে এবং দেহটিকে ময়না তদন্তে পাঠানো হয়। অভিনেত্রী থেকে জানা যায় টিউশন নিয়ে ঝামেলা ছাড়া আর কোন কিছুই তাদের মধ্যে ঘটেনি। সে বুঝতেও পারেনি তার ছেলে এমন কিছু ঘটাতে চলেছে। জোর কদমে চলছে তদন্ত।

Back to top button