‘ফালতু সিরিয়াল…’ শেষ হওয়ার আগেও তিক্ততা! চূড়ান্ত ভুলবোঝাবুঝি! বি’ষে ভরে উঠেছে মিঠিঝোরা! দাবি দর্শকদের

ধারাবাহিক (Bengali Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ধারাবাহিক জগতের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ (Mithijhora) ধারাবাহিক।

মিঠিঝোরা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। ধারাবাহিকের বেশিরভাগ চরিত্রগুলি বেশ গুরুত্বপূর্ণ। ধারাবাহিকের রাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তার সঙ্গে জুটি বেঁধেছেন অনির্বাণ অর্থাৎ অভিনেতা সুমন দে। অন্যদিকে রাইয়ের মেজ বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। আর ধারাবাহিকে রাইয়ের ছোট বোনের চরিত্র স্রোতের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তীকে অভিনেত্রী বিপরীতে রয়েছেন অভিনেতা মৈনাক ঢোল।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনেক বদলেছে। রাই অনির্বাণের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান। সেই নিয়েই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। আরেকদিকে অনির্বাণের জীবনে তার অতীতের এক পুরোনো বন্ধু ফিরে এসেছে। সেই নিয়ে রাই অনির্বাণের জীবনে ঝামেলা অশান্তি হচ্ছে প্রতিদিন। খুব শীঘ্রই ধারাবাহিক শেষ হতে চলেছে। কিন্তু এখনো ধারাবাহিকে ভালো কিছু দেখাচ্ছে না। সবচেয়ে জঘন্য এপিসোড দেখানো হচ্ছে।

যেখানে সন্তান জন্ম দেওয়ার পরে একজন মায়ের সবথেকে খুশি থাকার কথা সব থেকে হাসি মুখে থাকার কথা সেখানে রাই অসুস্থ হয়ে পড়েছে। রাইয়ের মানসিক পরিস্থিতি এতটাই খারাপ যে সে নিজের মেয়ের সাথেও খারাপ ব্যবহার করছে। আর যার জন্য অনির্বাণের সাথে দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে রাইয়ের। এতটাই তিক্ততা বেড়েছে তাদের সম্পর্কে যে দর্শক এই ধারাবাহিক আর দেখতে চাইছেন না।

আরও পড়ুনঃ ‘মা হওয়ার যন্ত্রণা সহ্য করেও মা হতে পারিনি…’- চোখের সামনে দেখেছেন সন্তানের মৃ’ত্যু! আবেগপ্রবণ সুস্মিতা রায়!

কোনো দর্শক বলেছেন, ‘কবে শেষ হবে সেই অপেক্ষা হাজারো দর্শকের।’ আরেকজন বলেছেন, ‘ফালতু একটা নাটক হয়ে গেছে। অনির্বাণ কে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়।’ কারোর দাবি, ‘নাটকটা বেশ পছন্দ করতাম, তবে রাইয়ের বেবি হওয়ার পরপরই অনির এই চরিত্র বদল ব্যাপারটা খুব বাজে লাগছে।কোয়েল যখন আসছিল তখনও এমন করেছিল,পরে সে কি অনুতাপ,,,,,,
আবার এখন শুরু করেছে। এত রিয়াক্ট করার মত রাই কি এমন করেছে বা বলেছে সেটাই বুঝিনা।’ সত্যি যত দিন যাচ্ছে ধারাবাহিকটির প্রতি দর্শকদের ঘৃণা তৈরি হচ্ছে।

Back to top button