৮৭ বছর বয়সেও চলছে লড়াই! পাশে কেউ না থাকলেও একাই একশ মিতা চ্যাটার্জি! কেমন আছেন ‘বিয়ের ফুল’ সিনেমার সেই ‘ঠাম্মি’?

মিতা চ্যাটার্জী (Mita Chaterjee), যিনি কিনা বর্তমানে ধারাবাহিক জগতে অনেকের কাছেই ‘ঠাম্মি’ নামে পরিচিত। কারণ, বেশিরভাগ ধারাবাহিককে অভিনেত্রী ঠাম্মি কিংবা দিদার চরিত্রে অভিনয় করে থাকেন। বর্ষিয়ান অভিনেত্রী এখনও অভিনয়ের মাঠে নামলেই ছক্কা হাঁকান অনায়াসে।
কিন্তু, কিংবদন্তী এই অভিনেত্রী কেমন আছেন, কেউ কী জানেন? ৪০-এর দশকের এই অভিনেত্রী স্বর্ণযুগ থেকে এখনকার সময় অবধি টানা অভিনয় করে চলছেন। বয়স কখনো বাধা হয়ে দাঁড়ায়নি অভিনেত্রীর জীবনে। প্রাথমিক জীবনে অভিনেত্রীর নাম ছিল নমিতা চট্টোপাধ্যায়। মিতা দেবী ছোটবেলা থেকেই বাবার কথাতে নাচ ও গানের তালিম নেওয়া শুরু করেন। ফলত, ছোটবেলা থেকেই নামডাক হয় তাঁর।

নাচের পাশাপাশি কিংবদন্তি শিল্পী অভিনয় জগত থেকে কাজের ডাক আসে। তাই, শিশু শিল্পী রূপেই সিনে জগতে কাজ করতে শুরু করেন। ১৯৪৮ সালে মাত্র ১২ বছর বয়সে হেমেন গুপ্তর ‘ভুলি নাই’ ছবিতে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। এরপর বেশ কয়েকটি সিনেমাতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছেন তিনি।
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী যোগমায়া দেবী কলেজে পড়াশোনা করে পাস করেন। বেশিরভাগ সিনেমাতে অভিনেত্রীকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। মিতা দেবী ‘সেতু’, ‘অদৃশ্য মানুষ’, ‘হানাবাড়ি’, ‘সমাপিকা’, ‘অন্নপূর্ণার মন্দির’, রাঙ্গামাটি চিত্রাঙ্গদা এবং আরো অনেক সিনেমাতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। বিশেষত, বিয়ের ফুল সিনেমাতে অভিনেত্রী পার্শ্ব চরিত্রে থাকাকালীনও আলাদাভাবে দর্শকদের নজর কেড়ে ছিলেন।
আরও পড়ুনঃ নায়ক না অন্ধ কানাই? চোখ কি কপালে তুলে হাঁটে? দুইদিন অন্তর গাড়ির ধাক্কায় অক্কা পাচ্ছে নায়ক! দর্শকদের খিল্লির পাত্র অনিকেত!
খোঁজ নিয়ে জানা গেছে, এই সময় বিনোদন জগতে তিনজন নমিতা নামেরই অভিনেত্রী ছিল বলে পরবর্তীকালে নিজের নাম থেকে ‘ন’ বাদ দেন এবং তারপর থেকে মিতা নামে পরিচিত বাংলা ইন্ডাস্ট্রিতে। সিনেমার পাশাপাশি সিরিয়াল জগতের অভিনেত্রী জনপ্রিয়। বিশেষত কালজয়ী ধারাবাহিক জন্মভূমিতে পিসিমার চরিত্রে অভিনয় করে সিরিয়ালের দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন।
পেশায় অভিনেত্রী এবং ব্যক্তিগত জীবনে কন্যা সন্তানের মা হয়েও গল্পকার হিসেবে তাঁর পৃথক পরিচয় রয়েছে। আকাশবাণী শ্রুতি নাটকেও বেশ কয়েকবার অংশগ্রহণ করেছেন। তবে, ৮৭ বছর বয়সেও নিজেকে থামিয়ে রাখেননি অভিনেত্রী। এখন অভিনয় না করলেও নিজেকে ব্যস্ত রেখেছেন লেখালেখিতে। অবশ্য সেই অনায়াসে বলা যায় এক মুখ ভরা হাসি প্রাণবন্ত এই অভিনেত্রী দর্শকদের মনে রয়ে যাবে চিরকাল।

