নায়ক না অন্ধ কানাই? চোখ কি কপালে তুলে হাঁটে? দুইদিন অন্তর গাড়ির ধাক্কায় অক্কা পাচ্ছে নায়ক! দর্শকদের খিল্লির পাত্র অনিকেত!

বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। কিভাবে শ্যামলী শহরে একা এসে নিজে লড়াই করে নিজের জায়গা তৈরি করেছে সেই গল্পই ফুটিয়ে তোলা হয়েছে প্রথমদিন থেকে।

ধারাবাহিকটি শুরু থেকেই শ্যামলী এবং অনিকেতের জীবনের নানান ওঠা পড়ার গল্প তুলে ধরা হয়েছে। কিভাবে শ্যামলী ধীরে ধীরে নিজের বুদ্ধি কাজকর্মের মাধ্যমে অনিকেতের পরিবারের সকলের মন জয় করে নিচ্ছে, কিভাবে তাদের বিয়ে হয়। সবকিছু দেখে নিয়েছেন দর্শক। বর্তমানে ধারাবাহিকে অনিকেত এবং শ্যামলীর সম্পর্কের ওঠা পড়ার গল্প দেখানো হচ্ছে।

Bengali serial

কিন্তু ধারাবাহিকে অনিকেতের চরিত্র নিয়ে বারবার তাকে ট্রোল সমালোচনার মুখে পড়তে হয়েছে। ধারাবাহিকটি শুরুর সময় থেকেই অনিকেতের জীবনে কত নারী আসলো তা গুনে শেষ করা যাবে না। একের পর এক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে অনিকেত। কিন্তু তাছাড়াও আরো অনেক কারণে বারবার অনিকেত চরিত্রটাকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলের মুখোমুখি পড়তে হয়, হাসাহাসি করে নেটিজেনরা এই চরিত্র নিয়ে।

আরও পড়ুনঃ সকলের সামনে সব সত্যি ফাঁস করে দিল দুগ্গামণি! ধরা পড়ে গেল বাড়ির আসল অপরাধী! কি হতে চলেছে আজকের পর্বে!

সম্প্রতি ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে শ্যামলী তো অনিকেতের জীবন থেকে সরে যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। অনিকেত এবং অনন্যা যাতে সুখের সংসার করে তার জন্য তাদের মাঝখান থেকে সরে গিয়েছে শ্যামলী। কিন্তু অনিকেত এখন বুঝতে পারছে যে সেই শ্যামলীকে ভালোবাসে। তাই সে শ্যামলীকে পাগলের মতো চারিদিকে খুঁজছে। আর শ্যামলীকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে রাস্তায় গাড়ির মুখে পড়ে অনিকেত, আবারও এক্সিডেন্ট হয়।

আর এই দৃশ্য দেখেই দর্শকেরা দাবি করছে কতবার করে একটা নায়কের এক্সিডেন্ট হয়, কতবার একজন নায়ক গাড়ির মুখে এভাবে পড়ে। কোনো ধারাবাহিকে একজন নায়কের এতবার এক্সিডেন্ট হতে আগে দেখা যায়নি। এই নিয়ে তিন চারবারের বেশি অনিকেতের গাড়ি এক্সিডেন্ট হলো। রাস্তায় কি চোখ খুলে চলে না অনিকেত এমনও মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে।

Back to top button