“আজকেও আমার ছেলে ছেঁড়া একটা টি-শার্ট পরেই ঘুরে বেড়ায়!”- ভালো মাইনের চাকরি ছেড়ে অভিনয়! কঠিন সময় কাটিয়ে আজ সাফল্যের দোরগোড়ায় সুব্রত গুহ রায়!

সুব্রত গুহ রায় (Subrata Guha Roy), যিনি কিনা এখন ধ্যাস্টামো জেঠু নামেই বাংলার দর্শকদের কাছে পরিচিত। এই মুহূর্তে অভিনেতাকে দেখা যাচ্ছে জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে। দীর্ঘ মেয়াদি বিনোদন জগতের ক্যারিয়ারে অভিনয় পটু হলেও বাস্তব জীবনে মানুষটা ঠিক কেমন তা জানতে শহরের এক সংবাদ মাধ্যম উঁকি মারে তাঁর অন্দরমহলে। বর্তমানে, স্বস্ত্রীক অভিনেতার এক সাক্ষাৎকার বেশ নজর কেড়েছে দর্শকদের।
ইন্টারভিউতে দেখা যাচ্ছে অভিনেতা স্ত্রীকে পাশে নিয়ে বসেছেন এবং মেতে উঠেছেন খোলামেলা আড্ডায়। সাক্ষাৎকার প্রথমে অভিনেতাr স্ত্রীকে সুব্রত বাবু মানুষটি কেমন? জিজ্ঞাসা করাতে তিনি বলেন, সিরিয়ালের কোন চরিত্রের মতোই তিনি নন বরং “ও সংসারে কিছু বোঝে না, কিছু জানেনা। নিপাট একটা ভালো মানুষ”।

দশটা পাঁচটার পর পরের জীবনের চাকরি ছেড়ে পুরোদমে অভিনয় জগৎটাকে পেশা হিসেবে বেছে নেওয়ার কাহিনী জিজ্ঞাসা করাতে অভিনেতা বলেন, নিশ্চিত রোজগারের জীবন ছেড়ে অনিশ্চিত পেশার দিকে এগিয়ে যেতে অভিনেতার স্ত্রীই তাঁকে সাহায্য করেছেন। কথায় কথায় সুব্রত বাবু বলেন, মেয়ে হয়ে যাওয়া সত্ত্বেও তখনকার রোজগার ছিল রোজের ১৫০ টাকা।
জীবনের স্মৃতি চারণা করতে গিয়ে সুব্রত বাবু শ্রী বলেন, ছেলে হওয়ার পরই হঠাৎ অভিনয়ের সুযোগ পায় তাও মাত্র 15 দিনের জন্য কিন্তু, তা পরবর্তীকালে সাড়ে চার বছর পর্যন্ত দিন গড়িয়েছে। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ধ্যাস্টামো জেঠুকে। জি বাংলা ‘এরাও শত্রু’ ধারাবাহিকই ছিল তার প্রথম ঘুরে দাঁড়ানো।
আরও পড়ুনঃ সৃজিত মিথ্যুক! শুভশ্রী নয়, সৃজিত বিনোদিনীর জন্য আমায় আগে অফার করেছিলেন! বিস্ফোরক রুক্মিণী!
ছেলে মেয়েদের মানুষ করা নিয়ে তারকা দম্পতি বললেন, তাঁরা কখনোই চায়নি কোনো ধনী ব্যক্তির সন্তানের মত বড় হোক তাঁদের ছেলে-মেয়ে। এমনকি, অভিনেতা স্ত্রী বলেন, “আজকেও আমার ছেলে ছেঁড়া একটা টি-শার্ট পরেই ঘুরে বেড়ায়, তার লজ্জা করে নতুন জামা পড়তে”। সংসার থেকে থিয়েটার সবকিছু নিয়েই বিগত তিরিশ বছর ধরে কাটিয়ে দিলেন এই তারকা দম্পতি।

