সৃজিত মিথ্যুক! শুভশ্রী নয়, সৃজিত বিনোদিনীর জন্য আমায় আগে অফার করেছিলেন! বিস্ফোরক রুক্মিণী!

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)। বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন রুক্মিণী। টলিউড (Tollywoos) ইন্ডাস্ট্রিতে নায়িকা হওয়ার পাশাপাশি তার আরও একটি পরিচয় হলো, তিনি জনপ্রিয় অভিনেতা তথা টলিউড সুপারস্টার দেবের প্রেমিকা। তবে নিজেকে সেই পরিচয় থেকে বের করে এনে অভিনেত্রী হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন টলিউডে।
চ্যাম্প, ককপিট, কবীর, কিডন্যাপ, পাসওয়ার্ড, কিসমিস এর মতন বহু সিনেমাতে অভিনয় করে দর্শকের মন জিতেছেন রুক্মিণী। এমনকি ব্যোমকেশ ছবিতেও সত্যবতী হিসেবে ধরা দিয়েছিলেন একবার। সেই চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি রুক্মিণীর বিনোদিনী চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক প্রশংসায় ভরিয়ে তুলেছেন অভিনেত্রীকে। বিনোদিনী ছবি মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসা পাওয়ার পাশাপাশি অনেক বিতর্কের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে।

বিনোদিনী চরিত্রে একেবারেই নিজেকে নিখুঁতভাবে সকলের সামনে তুলে ধরেছে রুক্মিণী। কিন্তু তারপরেও তাকে যেভাবে রোল সমালোচনা মুখে পড়তে হয়েছে তা সত্যিই অবাক করে সে প্রত্যেককে, যদি অভিনেত্রী এ বিষয়ে একেবারে মাথা ঘামাননি। অন্যদিকে বিনোদিনী চরিত্রে অভিনয় করার পরপরই সৃজিত মুখার্জি তার গৌরাঙ্গ ছবি নিয়ে আলোচনার মুখে পড়েছেন। সেই ছবিতে বিনোদিনী চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। কোন বিনোদিনী দর্শকদের সবথেকে পছন্দ হবে সেই নিয়েই শুরু হয়েছে তর্ক বিতর্ক। তবে এরই মাঝে সৃজিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রুক্মিণী।
আরও পড়ুনঃ পারুলের ক্ষতি করার ফল হাতেনাতে পেল শিরিন! নিজের অজান্তেই পারুলের প্রেমে পড়লো রায়ান!
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রুক্মিণী জানিয়েছিলেন সৃজিত মুখার্জি মিথ্যুক, “বিনোদিনী চরিত্রের জন্য সৃজিত প্রথমে আমাকে অফার করেছিল, কিন্তু পরে জানিনা কি হলো। আমার জায়গায় শুভশ্রীকে নেওয়া হয়েছে। কথা দিয়েও কথা রাখেনি সৃজিত।” যদিও এই বিষয়টা কতটা সত্যি তা একমাত্র পরিচালক অভিনেত্রী বলতে পারবেন। বিনোদিনী চরিত্রে অভিনয় করার পর থেকে শুভশ্রী সঙ্গে তার তুলনা করা হয়েছে রুক্মিণীকে যা নিয়ে একাধিক সাক্ষাৎকারে একাধিক মন্তব্য করেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি এই সাক্ষাৎকার শোনার পর দর্শকেরা সৃজিত মুখার্জিকে অনেকেই মিথ্যুক বলে দাবি করেছেন।

