রোহিতকে নির্দোষ প্রমাণ করতেই আবার একবার টিআরপি টপার ফুলকি! কোথায় গেল নিম ফুলের মধু? কথা গীতার আবার বাজিমাত!

সম্প্রতি সময়ে একটার পর একটা বাংলা টেলিভিশনে( Bengali television) আসছে নতুন সিরিয়াল যেগুলি নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে উত্তেজনা তুঙ্গে। কিন্তু তার সাথে সাথে দর্শকদের প্রিয় বেশ কিছু সিরিয়াল বন্ধ হচ্ছে মাত্র কয়েক দিনেই। তার কারণ খুঁজতে বসে দর্শকরা এতদিনে বুঝেই গেছে যে টিআরপি তালিকায় ভালো ফলাফল করা প্রত্যেকটা ধারাবাহিক( Serial) বা ননফিকশনাল সো( non fictional show)এর জন্য বাধ্যতামূলক। বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে হলো টিআরপি তালিকায়(TRP LIST) ফলাফল ভালো করা।
এই টি আর পি তালিকা বের হয়ে প্রত্যেক সপ্তাহে আর যার ফলে দর্শকরা জানতে পারে তাদের প্রিয় ধারাবাহিকটি টিআরপি তালিকায় ঠিক কতটা জনপ্রিয়তা অর্জন করছে। বর্তমানে বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় যে সকল ধারাবাহিক গুলি বেশ চর্চায় রয়েছে বা একে অপরের সঙ্গে দারুন ভাবে টক্কর দিচ্ছে সেগুলি হল ফুলকি, জগদ্ধাত্রী, নিম ফুলের মধু, কথা, গীতা এলএলবি, কোন গোপনে মন ভেসেছে।
টিআরপি টপার হওয়া নিয়ে কথা ফুলকি এবং নিম ফুলের মধুর মধ্যে রীতিমতো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা চলে। তবে অন্যান্য ধারাবাহিক গুলোও কিন্তু পিছিয়ে নেই প্রতিযোগীতায়। একে অপরের স্লট উদ্ধার করা নিয়ে রীতিমতো টক্কর চলে প্রতিটা মুহূর্তে। সেই একইভাবে এই সপ্তাহে টিআরপি তালিকা নিয়েও রীতিমতো উত্তেজনা রয়েছে তুঙ্গে।
এবার আসা থেকে এই সপ্তাহে টিআরপি তালিকায় আবার একবার সকলকে পিছিয়ে ফেলে প্রথম স্থান অধিকার করেছে ফুলকি, দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু এবং তৃতীয় স্থানে গীতা এলএলবি এবং চতুর্থ স্থানে কথা ও কোন গোপনে মন ভেসেছে, পঞ্চম স্থানে জগদ্ধাত্রী।
1st •• ফুলকি ৬.৮
2nd •• নিম ফুলের মধু ৬.৭
3rd •• গীতা LLB ৬.৬
4th •• কথা | কোন গোপনে ৬.৪
5th •• জগদ্ধাত্রী ৬.২
Trending ••
কে প্রথম কাছে এসেছি (Opening) ৪.০
উড়ান (Opening) ৫.০

