তিস্তার ওড়না সরিয়ে দিল তৃষা! তিস্তার আসল পরিচয় সামনে চলে এল, সবটা জেনেও শ্যামলীকে ভুল বুঝল না অনিকেত!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche)। এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম থেকেই খেল দেখাচ্ছে। ধারাবাহিকের কাস্ট যেমন নজরকাড়া, তেমনি ধারাবাহিকের গল্প বেশ পছন্দ হচ্ছে সবার। অনেকদিন ধরেই তিস্তা পরিচয়ের আড়ালে অনিকেত সহ সবার মন জয় করেছিল শ্যামলী। তবে রইল না আর রহস্য। সবার সামনে চলে এলো শ্যামলীর আসল পরিচয়।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব 31 মে (Kon Gopone Mon Veseche Today Episode 31 May)
কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের পর্বের শুরুতে দেখা যাচ্ছে শ্যামলী মিষ্টি ঠাম্মি সহ সবাই কে বলছে, একটা বড় কেস হয়েছে। যা নিয়ে বেশ চিন্তিত সে। তবে শ্যামলীর কথা পাত্তা দেয়না কেউ। তখন শ্যামলী বিরক্ত হয়ে পড়ে। মিষ্টি ঠাম্মি তখন বলে, কি এমন কথা আছে যা এত করে বলতে চাইছে শ্যামলী? এর উত্তরে শ্যামলী বলে তিস্তা হয়ে আবার অপরাজিতার কাছে যেতে হবে তাঁকে।
তিস্তা আসছে শুনে অবাক হয়ে যায় অনিকেত। কারণ তিস্তার সঙ্গে এ বিষয়ে কোনো কথাই হয়নি তাঁর। প্ল্যান মতো তিস্তা সেজে চলে এসেছে শ্যামলী। তাকে দেখে খুশি হয়ে ওঠে অপরাজিতা। মিষ্টি ঠাম্মি মনে মনে বলে আজকের দিনের পর তিস্তার চ্যাপ্টার ক্লোজ করতে হবে। তিস্তা তখন বলে, সে দিল্লি চলে যাচ্ছে, আর সেখানেই থাকবে সে। এমন সময় শ্যামলীর ডাক আসে। মামনি শ্যামলীর নাম ধরে ডাকতে থাকে।
তিস্তা তখন উঠে একটু দরকার আছে বলে সরে যেতে চায়, এমন সময় তৃষা, তিস্তার হাত চেপে ধরে। আর বলে কতবার এভাবে পালাবে তিস্তা? এই বলে তিস্তার মুখের ওড়না সরিয়ে দেয় সে। অমনি সবার সামনে চলে আসে শ্যামলীর আসল রূপ। এই রূপ দেখে অবাক হয়ে যায় অনিকেত সহ বাড়ির সকলে এবং অপরাজিতা।
আরও পড়ুন: বাড়ি ফিরেই বিপর্যয়! নীলুকে উচিত শিক্ষা দিল রাই, উল্টোদিকে আবার সার্থককে ভুল বুঝলো স্রোত!
অনিকেত তখন বলে, তাহলে শ্যামলী এতদিন তুমি তিস্তা হয়ে আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলে? সবার সামনে তুমিই এতদিন তিস্তা হয়ে ছিলে? আর তাই মুখের ওড়না সরাতে দাওনি? শ্যামলী তখন বলে তিস্তা সেজে সে ছিল ঠিকই। কিন্তু জোড়াবাড়ি কিংবা অনিকেতের কোন ক্ষতি কি করেছে? শ্যামলীর কথা শুনে অনিকেত বোঝ সত্যি তো, তিস্তা বা শ্যামলী জোড়া বাড়ির কোনো ক্ষতি করেনি। তাই সবটা জানতে পেরেও শ্যামলীর প্রতি রেগে যায় না অনিকেত।

