বাড়ি ফিরেই বিপর্যয়! নীলুকে উচিত শিক্ষা দিল রাই, উল্টোদিকে আবার সার্থককে ভুল বুঝলো স্রোত!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। প্রথমে টিআরপিতে ভাল ফল না করলেও, নতুন নতুন চমকের কারণে বাড়ছে ধারাবাহিকের টিআরপি (Trp)। রাই, নীলু এবং স্রোত তিন বোনের গল্প জমে উঠেছে পর্দায়। বাবা মারা যাওয়ার পর রাই কাঁধে তুলে নিয়েছে গোটা সংসারের দায়িত্ব। ভালোবাসার মানুষ শৌর্য্যকে তুলে দিয়েছে তার বোন নীলুর হাতে। তারপর ধারাবাহিকের গল্প নিয়েছে নয়া মোড়।

মিঠিঝোরা আজকের পর্ব ৩১ মে(Mithijhora Today Episode 31 May)

শৌর্য্যর সঙ্গে নীলুর বিয়ে হলেও, নীলুকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি কোনওদিন। শৌর্য্যর ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে নীলু। স্বামীর মন পেতে বারবার নানা পরিকল্পনা করেছে সে। যদিও নীলুর শত চেষ্টার পরও বরফ গলেনি। সে বারবার চেষ্টা করতে থাকে রাইকে নিজের জীবনে ফিরিয়ে আনার। এমনকি বাবাকে অসুস্থ বাবাকে দেখাশোনা করার জন্য রাইকে বাড়িতে এনে রাখে সে।

তবে রাই বাড়িতে আসার পরই নিরাপত্তায় ভুগতে শুরু করে নীলু। তার মনে হতে থাকে দিদির জন্য তার সংসার ভেঙে যাবে। তারপর থেকেই দুই বোনের মধ্যে সম্পর্ক খারাপ হয়। বোনের সংসার বাঁচাতে রাই শৌর্য্যকে জানায়, সে একজনকে ভালোবাসে। এরপর বারবার অপমানিত হয়ে, কটূক্তি শুনে শৌর্য্যর বাড়ি থেকে বেরিয়ে আসে রাই।

বর্তমানে, রাইকে ভুলে নীলুর সঙ্গে সংসার পেতেছে শৌর্য্য। তবে তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ছিল না। বরং শৌর্য্য শর্ত চাপায়, নীলু যদি তার বাবার খেয়াল রাখতে আর এই সংসার সামলাতে না পারে তাহলে নীলুর সঙ্গে সংসার করা তার পক্ষে সম্ভব হবে না। শৌর্য্যর মুখে এধরণের কথা শুনে চমকে যায় নীলু। স্বামীর মন পেতে মিথ্যে প্রেগন্যান্সির নাটক করে।

আরও পড়ুন: ডিস্কে গিয়ে উদ্দাম নৃত্য সৃজনের জেঠিমার! দত্তবাড়ির বড় বৌমার নাচ দেখে চোখ কপালে নেটিজেনদের

এদিকে রাইয়ের জীবনে এসেছে অনির্বাণ। ঘটনাক্রমে, এসব শুনে নানা কথা বলে অপমান করে চলে যায় শৌর্য্য। ঠিক করে নেয় রাইকে অনির্বাণের সঙ্গে সুখে থাকতে দেবে না সে। বর্তমানে ধারাবাহিকের গল্প যেদিকে মোড় নিয়েছে তাতে বোঝা যাচ্ছে, শৌর্য্যই মিঠিঝোরার নয়া ভিলেন।

 

Back to top button