টেলিকাস্ট এর আগেই ফাঁ’স আদৃত পারিজাতের নতুন ধারাবাহিক মিত্তির বাড়ির গল্প!

ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক (New Serial)। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) পর্দায় এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুই শালিক এবং রাঙামতি তীরন্দাজ। অন্যদিকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী। সব কটি ধারাবাহিক যে জমজমাট হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে। তেমনই আরও এক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই।
জি বাংলার পর্দায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে খবর পেয়েছেন যে জি বাংলার পর্দায় আবারো নতুন ধারাবাহিকে খুব শীঘ্রই ফিরতে চলেছে আপনাদের সকলের প্রিয় নায়ক আদৃত রায়। এই খবর তো প্রত্যেকেই পেয়েছেন। আদৃত এর নতুন ছবি পাগল প্রেমীর শুটিং চলছিল তবে কানাঘুষো শোনা গিয়েছে প্রযোজক সংস্থার সাথে নাকি কোনো কারণে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন আদৃত তাই তার ছবি মুক্তি কবে হবে সেটা এখনো বলা যাচ্ছে না।
খুব শীঘ্রই জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে ফিরতে চলেছে সকলের প্রিয় আদৃত। একটি নামি প্রোডাকশন হাউসের তরফ থেকে এই ধারাবাহিকের কথা চলছে। এন আইডিআজ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নতুন ধারাবাহিক আসতে চলেছে। ধারাবাহিকে নায়ক চরিত্রে থাকছে আদৃত। ধারাবাহিকের নাম মিত্তির বাড়ি।
নতুন ধারাবাহিকে আদৃত এর বিপরীতে অভিনয় করতে দেখা যেতে চলেছে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। যাকে হইচই এর ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলে দেখা গিয়েছিল। পারিবারিক এই গল্প নিয়ে খুব শীঘ্রই আদৃত পারিজাত আসছে ছোট পর্দায়। ধারাবাহিকের অন্যান্য চরিত্রে দেখা যেতে চলেছে শঙ্কর চক্রবর্তী, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অম্লান মজুমদারের মতো অভিনেতাদের।
আরও পড়ুন: দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ের পিঁড়িতে শ্বেতা-রুবেল! বিয়ের দিনক্ষণ পাকা হতেই টলি পাড়ায় খুশির সানাই!
কেমন হতে চলেছে এই ধারাবাহিকের গল্প?
ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসার আগেই ধারাবাহিকের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ছবি দেখেই একাংশ দর্শকের ধারণা মিঠাই ধারাবাহিকের মতন এই ধারাবাহিকটিও পারিবারিক গল্প ঘিরেই হতে চলেছে। ধারাবাহিকের গল্প সম্পর্কে জানা যায়নি ঠিকই তবে এটা দর্শকদের ধারণা। এছাড়া একাংশ দর্শকের মতে জি তেলেগুর একসময়কার হিট সিরিয়াল আমেরিকা আম্মাই এর রিমেক ভার্সন হতে চলেছে এই ধারাবাহিকটি। ২০১৫ সালে এই ধারাবাহিক বেশ জনপ্রিয় ছিল। যদিও পুরোটাই ধারণা করা হচ্ছে।

