দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ের পিঁড়িতে শ্বেতা-রুবেল! বিয়ের দিনক্ষণ পাকা হতেই টলি পাড়ায় খুশির সানাই!

টলিপাড়ায় হিট জুটি গুলির মধ্যে অন্যতম হল শ্বেতা রুবেলের (Shweta-Rubel) জুটি। দীর্ঘ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। প্রেমের শুরু থেকেই কখনও তারা তাদের সম্পর্ক আড়াল করেনি, খুল্লামখুল্লা প্রেমেই বিশ্বাসী তারা। তাই কোনো রাখ ঢাক ছিলনা কখনোই। পরিবারের পক্ষ থেকেই কখনও কোনো আপত্তি ছিল না তাদের। তবে শ্বেতা রুবেলের ভক্তরা অনেকদিন ধরেই অপেক্ষা করে আছে তাদের একসাথে ছাদনাতলায় দেখবে বলে। প্রেম তো অনেকবছর হল, এবারে বিয়ের পিঁড়িতে কবে বসবেন সেটাই প্রশ্ন।

মাঝে মধ্যেই তাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে চোখ রাখলে ভালোবাসায় মাখা সমস্ত ছবি দেখা যায়। সেইসব ছবিতে ভালোবাসা উজাড় করে দেন নেটিজেনরাও। বিভিন্ন ভিডিও একসঙ্গে বানান দুজনে। সেই ভিডিওগুলো বেশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। তাদের এই জুটিকে ভীষণ ভালোবাসেন দর্শক। তাইতো দুজনকে একসঙ্গে বিয়ের পিঁড়িতে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন অনেকে।

বর্তমানে দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তার মাঝেও একে অপরের সঙ্গে সময় কাটাতে ভোলেননা তারা। শ্বেতা কে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে শ্যামলীর চরিত্রে অভিনয় করতে। আর অন্যদিকে রুবেল কে দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন চরিত্রে অভিনয় করতে।

বিয়ে করছেন যমুনা ঢাকি ধারাবাহিকের জুটি

তাদের প্রেমের শুরুটা হয়েছিল যমুনা ঢাকি ধারাবাহিকের সেট থেকে। ধারাবাহিকে যেমন তাদের জুটি সফল ছিল তেমনই বাস্তব জীবনেও তাদের জুটি কিন্তু সুপারহিট। অনেক বছর ধরেই দুজনে প্রেমের সম্পর্ক রয়েছে। সে কথা আর কারোরই অজানা নয়। আর তাদের মিষ্টি জুটি প্রত্যেকেই ভীষণ প্রিয়। আর এবারে তাদের বিয়ের কথা শুনে শ্বেতা রুবেলের ফ্যানরা ভীষণ খুশি, অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেই মহেন্দ্রক্ষনের জন্য।

আরও পড়ুন: শুটিং ফ্লোরে বলিউডের জনপ্রিয় অভিনেতার গালে সপাটে চ’ড়! যৌ’ন হে’নস্তার শি’কার গীতা LLB-র অভিনেত্রী

কবে বিয়ে করছেন এই জুটি?

একে অপরের বিপদে আপদে সম্পূর্ণভাবে পাশে ছিলেন শ্বেতা রুবেল। একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে রুবেলকে সবসময় যত্নে রেখেছেন শ্বেতা। রুবেলও শ্বেতার সব ভালো লাগা খারাপ লাগার খবর রেখেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে ২০২৫-এর জানুয়ারিতেই সাতপাকে বাঁধা পড়বেন রুবেল দাস-শ্বেতা ভট্টাচার্য। যদিও বিয়ের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি তারা।

Back to top button