স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ছেড়ে জি বাংলার নতুন ধারাবাহিকে গেলেন প্রধান নায়িকা! খবর শুনে অবাক সকলে

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিককে জানে না এমন টেলিভিশনের দর্শক পাওয়া মুশকিল। তবে এবার এই ধারাবাহিকের জন্য খারাপ খবর। কারণ অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ছেড়ে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’তে চলে এলেন গুরুত্বপূর্ণ অভিনেত্রী। যে খবরে রীতিমতো অবাক হলেন সকলে।
জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক টিআরপি তে পিছিয়ে পড়েছে। বেঙ্গল টপারের শিরোপা হারানো সূর্য দীপার কাহিনী সেরা পাঁচেও জায়গা করতে পারেনি। অনেকেই বলছেন জলসায় এই ধারাবাহিক অতি শীঘ্রই বন্ধ হবে। তার বদলে নতুন মেগা আত্মপ্রকাশ করবে। যদিও সে কথায় এখনই শিলমোহর দিচ্ছে না চ্যানেল। অন্যদিকে জি বাংলা সবাইকে চমকে হা’।
এই মেগায় মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে, অভিনেত্রী মোহনা মাইতিকে। ‘গৌরী এল’ খ্যাত অভিনেত্রী মোহনা এই নতুন ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করছেন। আর এই ধারাবাহিকেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়াল খ্যাত অভিনেত্রী মল্লিকা মজুমদার।ধারাবাহিকে তাঁকে এখন খুব একটা দেখা যাচ্ছে না।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপার সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন মল্লিকা মজুমদার। তিনি এখন অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউজের অন্তর্গত সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে অভিনয় করছেন। এবার তিনি অভিনয় করতে চলেছেন জি বাংলার নতুন ধারাবাহিকে। যেখানে নায়কের মা অথবা কাকিমার চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।
আরও পড়ুন: রাইকে জড়িয়ে ধরে ভুল স্বীকার করলো অনির্বাণ! স্রোতের কথায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলো রাই!
সূত্রের খবর, ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে দীপাঞ্জন ভট্টাচার্যের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী মল্লিকা মজুমদার। বহু বছর পর তিনি ধারাবাহিকে দীপাঞ্জন ভট্টাচার্যের সঙ্গে জুটিতে অভিনয় করবেন। আপাতত নতুন ধারাবাহিকের সম্প্রচার হওয়ার সময় প্রকাশ করেনি জি বাংলা। তবে খবর পাওয়া যাচ্ছে, খুব সম্ভবত সন্ধ্যা ছটার স্লটে এই ধারাবাহিক দেখানো হতে পারে।

