রাইকে জড়িয়ে ধরে ভুল স্বীকার করলো অনির্বাণ! স্রোতের কথায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলো রাই!

সবসময় টাকা দিয়ে সবকিছুর ক্ষতিপূরণ করা যায় না। কিছু কিছু বিষয় টাকা পয়সার ঊর্ধ্বে। টাকা দিয়ে দিলেই সেই সবের থেকে কখনোই দায় এড়ানো যায় না। এই বিষয়টা খুব ভালোভাবেই বোঝে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোড়া (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাই। সম্প্রতি নায়িকা চরিত্রটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে দর্শকম মহলে। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই কিছুদিন আগেই তার অফিসে যে অপমানের শিকার হয়েছে সেখান থেকে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আর ওই চাকরিটা করা উচিত হবে না। কিন্তু রাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তার বাড়ি এসে সবার অপমান সহ্য করেও তার থেকে ক্ষমা চেয়েছে অনির্বাণ। তারপরেও রায়ের মন গলেনি তবে এই বিষয়টা একেবারেই ঠিক বলে মনে হয়নি স্রোতের।

মিঠিঝোড়া আজকের পর্ব ১৫ মে (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 15 may)

রেগে গেলো রাই!

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, স্রোত তার দিদিকে বোঝানোর চেষ্টা করে একটা মানুষ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছে এসেছে মানে, তার মধ্যে যথেষ্ট মানবিকতা রয়েছে। রাই বলে, অনির্বাণ সেনের ভাবা উচিত ছিল একটা মেয়ের বাড়িতে এভাবে অযাচিতভাবে ঢুকে পড়লে সেই মেয়েটাকে অনেক কথা শুনতে হতে পারে। এরপর রাই যখন দেখে তাকে দ্বিগুণ সালারি পাঠানো হয়েছে সে বুঝতে পারে এটা তার সম্মানহানির ক্ষতিপূরণ। এটা দেখে সে আরো রেগে যায় কারণ শুধুমাত্র টাকা দিয়ে কারোর মান সম্মান ফিরিয়ে দেওয়া যায় না।

অনির্বাণের স্বপ্নে রাই

এরপর অনির্বাণ ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, হঠাৎ করেই তার অফিস এসে হাজির হয়েছে রাই। তাকে দেখে খুব খুশি হয়ে যায় অনির্বাণ। সে রাইকে বুকে জড়িয়ে ধরে আর নিজের ভুল স্বীকার করে নেয়। তারপর রাইকে কখনো না যাওয়ার জন্য অনুরোধ করে। ঠিক তার পরেই ঘুম ভেঙে যায় অনির্বাণের। সে বুঝতে পারে এটা তার স্বপ্ন ছিল। কিন্তু মনে প্রাণে এই স্বপ্নটাকেই বাস্তবায়িত হতে দেখতে চায় অনির্বাণ সেন।

আরও পড়ুন: বিয়ে করতে নারাজ রোহিনী! এর পিছনে আসল কারণ জানতে পেরে চমকে গেল শ্যামলী! স্যারকে সবটা খুলে বলল সে!

 

টাকা ফেরত নিতে নারাজ অনির্বাণ

অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য অনির্বাণকে ফোন করে রাই। প্রথমে এই কদিনের প্রাপ্য টাকা তাকে দেওয়ার জন্য অনির্বাণকে কৃতজ্ঞতা জানায় সে। এরপর সেই অতিরিক্ত টাকার প্রসঙ্গ তুললে অনির্বাণ জানায় এটা তার ক্ষতিপূরণ। কিন্তু রাই স্পষ্ট ভাবে অনির্বাণকে জানায় মান সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষতিপূরণ হয় না। সে যত তাড়াতাড়ি সম্ভব এই টাকাটা ফেরত দিতে চায় কিন্তু কিভাবে দেবে সেটা বুঝতে না পারায় অনির্বাণকে ফোন করেছে সে। অনির্বাণ যেন দয়া করে এই টাকাটা ফেরত নেয়।

 

Back to top button