জনপ্রিয় অভিনেত্রী নামলেন রাস্তায়! টোটোয় চেপে মাইক হাতে চলছে ছবির প্রচার! কান্ড দেখে অবাক টলিপাড়া

বর্তমানে বাংলা ছবির (Bengali Film) যা পরিস্থিতি তা নিয়ে চিন্তিত সকলেই। এর আগে বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য বহু শিল্পী রাস্তা নেমেছেন। যদিও ইদানিং সময় একটু একটু করে বাংলা ছবির হাল ফিরছে আবার। তবে আজ থেকে বেশ কয়েক বছর আগে বাংলা ছবি (Bengali Film) নিয়ে দর্শকদের মধ্যে অন্যরকমই মাতামাতি ছিল।
একটা সময় এই বাংলা ছবির হাল ফেরাতে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের রাস্তায় নামতেও দেখা গিয়েছে। দর্শকদের কাছে হাতজোড় করে অনুরোধ করতেও দেখা গিয়েছে। এবারে তাই নিজের নতুন ছবির প্রচারের জন্য রাস্তায় নামলেন জনপ্রিয় অভিনেত্রী। রাস্তায় রাস্তায় প্রচারের মাধ্যমে সকলকে তার নতুন ছবি দেখতে যাওয়ার অনুরোধ করলেন।
আগেরকার দিনে এরকম রাস্তায় রাস্তায় নেমে যাত্রা, থিয়েটারের প্রচার করত শিল্পীরা। কারণ আগেকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না। এত উন্নত প্রচার ব্যবস্থা ছিল না। এত উন্নত ছিল না সমাজ। যার কারণে শিল্পীরা নিজেরা মাইক হাতে রাস্তা নেমে পড়তেন প্রচার করার জন্য। এবারে সেই পথই অবলম্বন করলেন জনপ্রিয় অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি টোটো করে নিজের ছবির প্রচার করে বেড়াচ্ছেন। মাইক হাতে তার ছবির নাম, কোথায় কবে মুক্তি পাচ্ছে কোন সিনেমা হলে আসছে সবকিছু জানাচ্ছেন এলাকার মানুষজনকে। এত বড় একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও সেই সমস্ত কিছু নিজের গা থেকে ঝেড়ে ফেলে একেবারেই ছাপোসা মানুষের মাঝে ভিড়ে গিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ বৃদ্ধ অভিনেতার জীবনে বিরাট দুঃসংবাদ! বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ীকে হারিয়ে ফেলল মিত্তির বাড়ি!
জনপ্রিয় সেই অভিনেত্রী হলেন মানসী সিনহা। কিছুদিন আগে যারা পরিচালিত ছবি ৫ নং স্বপ্নময় লেন মুক্তি পেয়েছে বড় পর্দায়। মানসীর নতুন ছবির পরিচালনায় মানসী সিনহা এবং ছবি প্রযোজনা করেছেন শুভঙ্কর মিত্র। সিনেমাটোগ্রাফির দায়িত্বে সৌভিক বসু। এবং সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার।ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখার্জি, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখার্জি, সায়ন সূর্যসহ আরও অনেক শিল্পী। সিনেমার গল্প তৈরি হয়েছে দুই ভাইবোনকে ঘিরে, যারা তাঁদের পূর্বপুরুষের ফেলে আসা বাড়ি ফিরে পাওয়ার চেষ্টা করে।


