বৃদ্ধ অভিনেতার জীবনে বিরাট দুঃসংবাদ! বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ীকে হারিয়ে ফেলল মিত্তির বাড়ি!

বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ এবং বড় অংশ হলো ধারাবাহিক (Serial)। ধারাবাহিকগুলি যে কতটা জায়গা জুড়ে রয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তা কল্পনাও করা যায় না। আসলে বাড়িতে মা, ঠাকুমা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর দিনের শেষে সন্ধ্যেবেলা এই ধারাবাহিক (Serial) গুলি দেখতে বসেন টেলিভিশনের সামনে। তাই ধারাবাহিক গুলির ব্যাপক চাহিদা রয়েছে দর্শক মহলের একটা অংশের কাছে। সবসময় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয়নি সকলের পক্ষে তাই ধারাবাহিকের (Serial) ব্যাপক চাহিদা রয়েছে। স্টার জলসা (Star jalsha), জি বাংলার (Zee Bangla) মত চ্যানেলে অসংখ্য ধারাবাহিক হয়।
সেরকমই জি বাংলার পর্দায় নতুন শুরু হওয়া পারিবারিক গল্প হল মিত্তির বাড়ি (Mittir Bari)। এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেকদিন পরে টেলিভিশনে ছোট পর্দায় ফিরেছে আদৃত রায়। ধারাবাহিকে আদৃতের বিপরীতে দেখা যাচ্ছে পারিজাত চৌধুরীকে। ধারাবাহিকটি একটি পারিবারিক গল্প নিয়ে শুরু হয়েছে। একটি ভাঙ্গা পরিবার কিভাবে একজন অচেনা অজানা মেয়ে এসে সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেয় সেই গল্পে ফুটিয়ে তোলা হবে ধারাবাহিকে।

এই ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রয়েছেন। এছাড়া ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো ধ্রুবর দাদু। আর সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা দুলাল লাহিড়ীকে। যিনি কয়েক দশক ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও দাপিয়ে কাজ করেছেন অভিনেতা।
তবে বর্তমানে বেশ অনেকদিন হয়ে গেল দুলাল বাবুকে দেখা যাচ্ছে না ধারাবাহিকে। ধারাবাহিকে তার চরিত্র এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে দর্শকের এবার চিন্তা হচ্ছে অভিনেতাকে নিয়ে। হঠাৎ করেই ধারাবাহিক থেকে উধাও হয়ে গেলেন অভিনেতা। কি হয়েছে তার? সেই নিয়ে বেশ চিন্তিত দর্শক। আবার কবে দেখা যাবে তাকে ধারাবাহিকে? আদৌ কি ধারাবাহিকে ফিরবেন অভিনেতা সেই নিয়ে উঠেছে বিরাট বড় প্রশ্ন।
আরও পড়ুনঃ ফুলকির পথে এবার নতুন কাঁ’টা! শত চেষ্টার পরেও অধরা রুদ্র! এবার কি করবে ফুলকি? টানটান উত্তেজনাময় আজকের পর্ব!
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে বর্ষিয়ান অভিনেতা বেশ কিছুদিন ধরেই অসুস্থ, যার কারণে ডাক্তারের পরামর্শ মত এখন বাড়িতে বিশ্রাম করছেন। গত বছর আগস্ট মাসেই অভিনেতার পা এর লিগামেন্টে বড় অপারেশন হয়েছে। তবে তারপর সুস্থই ছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন দর্শক।

