ফুলকির পথে এবার নতুন কাঁ’টা! শত চেষ্টার পরেও অধরা রুদ্র! এবার কি করবে ফুলকি? টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে কোর্টে পরের দিন নিয়ে আসা হয় ঈশিতাকে। ঈশিতাকে যে করেই হোক উত্তেজিত করে সব সত্যি কথা তার মুখ থেকে বের করতেই হবে। ফুলকি ধানুকে বারবার সেই কথা বলে দেয়, সেই মত ঈশিতাকে উত্তেজিত করে তার মুখ থেকে এক এক করে সব সত্যি বার করতে থাকে ধানু। কাঠগড়ায় দাঁড়িয়ে রুদ্র একেবারেই মিথ্যা কথা বলে। সমস্ত কেস ঈশিতার দিকে ঘুরিয়ে দিতে চায়। ফুলকি বিচারকের কাছে তমালের সাথে হওয়া অন্যায়ের যোগ্য শাস্তি চায়।

ফুলকি আজকের পর্ব ১০ জানুয়ারি (Phulki Today Episode 10 January)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকির অনুরোধে বিচারক রুদ্রর অফিস এবং বাড়ি তল্লাশি করার অনুমতি দেয় পুলিশকে। সেই মতোই অংশু এবং তার টিম পৌঁছে যায় সেখানে। সেখান থেকেই রুদ্রর লুকানো বন্দুক খুঁজে বার করে তারা। তারপর চলে আসে কোর্টে, কোর্টে এসে অংশু বিচারকের সামনে সেই বন্দুক এবং ওই বন্দুক দিয়েই যে তমালকে গুলি করা হয়েছিল সেই প্রমাণ সমেত জমা দেয়।
রুদ্র তো বুঝতে পারেনা ওই বন্দুকটা রুদ্র নামে রেজিস্টার করা আছে কিনা। যদি রুদ্রর নামে রেজিস্টার করা থাকে তাহলে তো রুদ্র পুরোপুরি ভাবে ফেঁসে যাবে। এরপর বিচারক নিজে পরীক্ষা করে দেখে যেই বন্দুকটি পাওয়া গেছে সেই বন্ধুটি রুদ্রর নামে রেজিস্টার করা নেই। এটা জানতে পেরে রুদ্র কিছুটা স্বস্তি পায়। নিজেকে আরও একবার নির্দোষ প্রমাণ করার সুযোগ পেয়ে যায়। কিন্তু আসলে ওই বন্দুকটা রুদ্র দিয়েছিল ঈশিতার হাতে।
আরও পড়ুনঃ দিনদুপুরে ডাকাতি! বাড়ির সিন্দুক থেকে হাওয়া লক্ষ লক্ষ টাকার সম্পদ! বিরাট ক্ষতির সম্মুখীন জনপ্রিয় অভিনেত্রী!
এরপরে ঈশিতা আবারো রুদ্রর আসল সত্যিটা বিচারককে জানাতে যায়। কিন্তু রুদ্র উঠে দাঁড়িয়ে নিজের পিঠ বাঁচাতে কতগুলো মিথ্যে কথা বলে ঈশিতার নামে। তাই বিচারক ঈশিতাকেই আসল দোষী বলে ছ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আর এই পুরো ঘটনার তদন্ত করতে বলে। এবারে দেখার অপেক্ষায় তদন্তে রুদ্রর আসল মুখোশটা খুলে ফেলতে পারে কিনা ফুলকিরা।

