আনন্দীর দর্শকদের জন্য বিরাট দুঃসংবাদ! সুস্থ হতেই ধারাবহিক থেকে বাদ পড়লেন নায়িকা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় প্রায়শই নতুন নতুন ধারাবাহিক শুরু হয়। বিভিন্ন ধরনের গল্প দিয়ে দর্শকদের মন জয় করে চলছে জি বাংলা। সম্প্রতি সেরকমই একটি ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায় ‘আনন্দী’ (Anondi)। ধারাবাহিকে টেলিভিশন জগতে দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জুটি বেঁধেছেন। আর আগেও আমরা এদের জুটি বাঁধতে দেখেছি। ধারাবাহিকে জুটি বেঁধেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)।

ধারাবাহিকের শুরু থেকে আজ পর্যন্ত একটু একটু করে ধারাবাহিকের গল্প এবং নায়ক নায়িকার কেমিস্ট্রি দিয়ে দর্শকের মন জয় করার চেষ্টা করা হয়েছে। প্রতিপক্ষকে এখনো হারাতে না পারলেও নানা রকম টুইস্ট দিয়ে সব রকম ভাবে চেষ্টা করছে এই ধারাবাহিক। এর আগেও যেমন দর্শকের মন জয় করতে পেরেছিল এই জুটি, এবারে দেখার অপেক্ষা কত তাড়াতাড়ি দর্শকদের মন জয় করতে পারে ধারাবাহিকটি।

বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। আনন্দীকে সরিয়ে দিয়ে লাহিড়ী বাড়িতে তিতিরকে বউ করে আনার প্ল্যান করছে সবাই মিলে। আদিও আনন্দীকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছে। বিজয়া, তনুশ্রী সবাই মিলে চাইছে আনন্দী যাতে আবার বাড়িতে ফিরে আসে। কিন্তু ধারাবাহিকে মাঝে বেশ অনেকদিন আনন্দী অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরাকে দেখা যায়নি। শোনা গিয়েছিল অভিনেত্রী ডেঙ্গু টাইফয়েডের কারণে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অসুস্থতার জন্যই ধারাবাহিকে দেখা যায়নি তাকে বেশ অনেকদিন।

Anandi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anandi Today Episode 27 September, আনন্দী আজকের পর্ব ২৭ সেপ্টেম্বর, আনন্দী আজকের পর্ব

তবে নায়িকার অনুপস্থিতিতে ধারাবাহিক কর্তৃপক্ষ কিন্তু বেশ ভালই মেকআপ দিয়েছে সেই সময়টা। যার কারণে টিআরপি রেটিংয়ে এতোটুকু আঁচ পড়েনি। বরং ভালোই টিআরপি রেটিং নিয়ে এগিয়ে ছিল আনন্দী। তবে এবারে এই ধারাবাহিকের দর্শকদের জন্য রইল খুব খারাপ খবর। যা শুনে দর্শকের মন ভেঙে যেতে পারে। শোনা যাচ্ছে এবারে ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন নায়িকা।

আরও পড়ুন: জগদ্ধাত্রীর পর্দা ফাঁ’স! জীবিত জ্যাস সন্নাল! সব জেনে গেল বৈদেহী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছে নায়িকা

মাঝে বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে ধারাবাহিকে দেখা যায়নি অন্বেষাকে। এবারে নাকি একেবারেই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন নায়িকা। ধারাবাহিকে আর আগামী দিনে দেখা যাবে না নায়িকাকে। তবে এখানে কিন্তু অন্বেষার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের কথা। যাকে আমরা এই কয়েকদিন ধারাবাহিকে আদিদেবের বন্ধু এবং পুলিশ চরিত্রে দেখতে পেয়েছি। তার চরিত্রের নাম ছিল অমৃতা। শোনা যাচ্ছে আনন্দীকে খুঁজে দেওয়ার পরেই ধারাবাহিক থেকে বিদায় নিতে চলেছেন অভিনেত্রী।

Back to top button