অভিনেত্রীর সঙ্গে জা’লিয়াতি! আপত্তিকর পোস্টার এবং ভ্রান্ত তথ্যের বিরুদ্ধে মুখ খুললেন আরত্রিকা!

বর্তমানে বাংলা টেলিভিশন জগতে (Television) যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা একটু একটু করে নিজেদেরকে সফলতার শীর্ষে এগিয়ে নিয়ে চলেছেন তাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)-তে। অনেকদিন ধরেই বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এত অল্প বয়সেই পেয়েছেন সফলতা। তাকে আরও বেশি এগিয়ে নিয়ে গিয়েছে তার প্রতিভা এবং মিষ্টি ব্যবহার। এর আগে আরাত্রিকাকে দর্শকরা দেখেছিলেন ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে। বর্তমানে জি বাংলার মিঠিঝোরা ধারাবাহিককে প্রধান নায়িকার চরিত্র দেখা যাচ্ছে তাকে।
অভিনেত্রী মাঝেমধ্যেই নিজের সাথে ঘটা কিছু রোমাঞ্চকর ঘটনা বা প্রতিদিনকার টুকরো কিছু মুহূর্ত দর্শকদের সাথে যে সমাজ মাধ্যমের দ্বারা ভাগ করে নেন। দর্শকরাও তার জীবনের ছোট ছোট বিষয়গুলির সঙ্গে জুড়ে থাকতে পেরে ভীষণ খুশি হন। সম্প্রতি তিনি একটি বেশ অনভিপ্রেত ঘটনার শিকার হন। যার ফলে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দর্শকদেরকে জানান। পুজোর আগেই তার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে সেটা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। তবে গোটা বিষয়টাকে খুব শান্তিপূর্ণভাবে সামলানোর চেষ্টা করছেন আরাত্রিকা।

কি হয়েছে অভিনেত্রীর সঙ্গে
জি বাংলার পর্দায় এক সময় সম্প্রচারিত ‘খেলনা বাড়ির’ মিতুল বর্তমানে জি বাংলার ‘মিঠিঝোরার’ রাই। এই চরিত্রে অভিনয় করতে করতে তিনি দর্শকদের এত কাছাকাছি পৌঁছে গিয়েছেন যে তাকে অর্থাৎ আরাত্রিকাকে রাই নামেই চেনে দর্শক। পুজোর সময় এবং বছরের অন্যান্য সময়ে বিশেষ কিছু উপলক্ষকে কেন্দ্র করে নানান জায়গায় অনুষ্ঠানে আমন্ত্রন করা হয় অভিনেতা-অভিনেত্রীদের। তিনিও তার ব্যতিক্রম নন। কিন্তু সম্প্রতি অভিনেত্রী জানান, অনেকেই নাকি চেয়েও তাঁকে আমন্ত্রণ জানাতে পারছেন না!
তার এই কথায় বেশ আশ্চর্য হন দর্শক। এরপর তিনি তার সমস্যাটা খুলে বলেন। তিনি জানান বেশ কিছু সংস্থার বা সংগঠন রয়েছে যারা দাবি করছে অভিনেত্রী নাকি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ। যার জন্য নতুন কোন সংস্থা তাকে অনুষ্ঠানের জন্য রাখতে পারছে না। তিনি তার ভিডিওতে স্পষ্ট জানান, এখন কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ নন আরাত্রিকা। তাই তিনি এখন সব জায়গায় সব অনুষ্ঠানে যেতে পারবেন। তার জন্য কোন বাধা নেই।
আরাত্রিকা আরও স্পষ্ট করে জানান এই বছর মার্চ মাসেই তার সমস্ত চুক্তি শেষ হয়ে গিয়েছে। কারোর যদি মনে হয় আরাত্রিকাকে আমন্ত্রণ জানাবেন তাহলে তারা সোজাসুজি অভিনেত্রীকে মেসেজ করতে পারেন। এছাড়াও যদি দরকার হয় তাহলে সুরসৃষ্টি ইভেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অভিনেত্রী বেশ কিছু সংগঠনের ওপর আশাহত হয়েছেন। কারণ তিনি মোটেই ভাবতে পারেননি সেই সমস্ত সংগঠনগুলি এমন মিথ্যে প্রচার করবে।
আরও পড়ুনঃ শৌর্যর কাছাকাছি আসতে নতুন ফন্দি আঁটল নীলু! জমে গেল আজকের পর্ব

