মা দুর্গার সামনে দাঁড়িয়ে ফের পল্লবীর সিঁথিতে সিঁদুর দিলো আদি! এবার কি নিজের আসল পরিচয় সামনে আনবে আদিত্য? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas)। গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলার অন্ধ বিশ্বাসের কারণে আদির মন খারাপ হয়ে যায় এবং সে প্রচণ্ড মানসিক দ্বন্দ্বে ভোগে। কারণ তার নিজের কাছেই তো অনেক গোপন সত্যি লুকিয়ে আছে, যা সে কমলার সামনে আনতে পারেনি। আদির মনে হয়, তার ভেতরের লুকোনো সত্যিগুলো একদিন প্রকাশ পেলে কমলার এই সরল ও পবিত্র বিশ্বাসে দারুণ আঘাত লাগবে।

অন্যদিকে, বাড়ির সকলেই পুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে এবং হাতে হাতে পুজোর কাজ করতে থাকে। পাশাপাশি পুজোয় নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যার মধ্যে বাচ্চাদের নাচের পারফরম্যান্সও রাখা হয়। সেইমতো মিঠি ও অন্যান্য বাচ্চারা নাচ প্র্যাকটিস করছিল, কিন্তু হঠাৎই টেপ রেকর্ডার খারাপ হয়ে যায় এবং সকলেই ঝিনুককে গান গাইতে বলে।

কিন্তু ঝিনুক তো এই কথা শুনে বেশ ঘাবড়ে যায়! কারণ এর আগে একবার সকলের সামনে গান গাওয়ার জন্য ঝিনুককে সম্রাট চরম শাস্তি দিয়েছিল, যা সম্রাট মোটেই পছন্দ করে না। অথচ সেই ভয়ের কথা ঝিনুক কাউকেই মুখ ফুটে বলতে পারে না। সবাই বারবার অনুরোধ করায় সে গান শুরু করতে বাধ্য হয়, আর ঠিক তখনই সেখানে সম্রাট এসে উপস্থিত হয়ে ঝিনুককে সকলের সামনে থেকে টেনে নিয়ে যায়।

এরই মাঝে অন্য একটি দৃশ্যে দেখা যায়, কমলা আর পল্লবীর ঠাকুমা মিলে পল্লবীর বিয়ে নিয়ে আলোচনা করছেন। কমলা আনন্দের সঙ্গে জানায় যে, পল্লবীর জন্য এবার এক দারুণ ভালো পাত্রের সম্বন্ধ এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সমস্ত কথা আড়াল থেকে গোপনে শুনে ফেলে আদি। সে মনে মনে কঠিন পণ করে যে, পল্লবীর বিয়ে সে কোনো মতেই অন্য কোথাও হতে দেবে না।

আরও পড়ুনঃ পল্লবীর জন্য এল নতুন পাত্রের সম্বন্ধ! আড়াল থেকে সবটা শুনল আদি! এবার এই বিয়ে আটকাতে কী করবে সে? দুর্ধর্ষ আজকের পর্ব

আগামী পর্বে এক নাটকীয় মোড় দেখা যাবে, যেখানে পল্লবী মা দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করে তার অনুমতি ছাড়া যে তার সিঁথিতে সিঁদুর পরিয়েছে, মা যেন তাকে একবার পল্লবীর সামনে নিয়ে আসেন। ঠিক তখনই হঠাৎ মুখে ওড়না বেঁধে আদি পল্লবীর সামনে এসে দাঁড়ায় এবং মা দুর্গার সামনেই আবারও পল্লবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়।

Back to top button