“একা থাকতে থাকতে ভুল মানুষকে বিশ্বাস করেছি”- কাকে ইঙ্গিত করলেন অভিনেত্রী স্বস্তিকা?

স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee), টলিউডের আরেকজন অভিনেত্রী যাকে নিয়ে সবসময় নানান রকম সমালোচনা চলতেই থাকে। সোশ্যাল মিডিয়া (Social Media) খুললেই স্বস্তিকার নামে বিভিন্ন কথাই শোনা যায়। কখনো সেটা নেগেটিভ আবার কখনো পজিটিভ। এবার পুজোতে মুক্তি পাচ্ছে স্বস্তিকা অভিনীত ছবি টেক্কা। ছবিতে অভিনেতা দেব রুক্মিণীর সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী। সৃজিত মুখার্জির (Srijit Mukherjee) পরিচালনায় এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৮ই অক্টোবর মহাপঞ্চমীর দিন। ছবি মুক্তির আগের বিভিন্ন সাক্ষাৎকারে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। ট্রোল সম্পর্কে স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন বর্তমানে ট্রোল গায়ে লাগে না। শেষ কুড়ি বছর ধরে আমি এটা প্র্যাকটিস করেছি। আমি নেগেটিভিটি থেকে অনেক দূরে থাকি। কারণ আমাকে একা থাকতে হয়, একা অনেক কিছু সামলাতে হয়। শুধু আমি নই আমার মত এরকম আরো অনেক কোটি কোটি মেয়ে রয়েছে যারা একা থাকে। তাই আমি মনে করি না আমি বিশাল কিছু করছি। আমার নিজের ভালো থাকাটা খুব জরুরী। ভালো কাজের মাধ্যমে নিজেকে ভালো রাখাটা খুব জরুরি। আর আমি ভালো জিনিসের উপরে সবসময় ফোকাস করতে চাই।’

actress

‘এছাড়াও আরজি কর কাণ্ডে যখন রাস্তায় নেমেছি তখনই সাধারণ মানুষকে পাশে পেয়েছি। কেউ এসেছে রাতে জল দিয়ে গেছে, খাবার দিয়ে গেছে, কেউ পাখা দিয়ে গেছে। কেউ শুধুমাত্র প্রতিবাদ করতে এসেছে। কিন্তু তাও অনেক মানুষের সাথে দেখা হয়েছে তাদের সাথে পরিচয় হয়েছে। ২০১৩ সালে যখন হোক কলরব আন্দোলন প্রতিবাদে সবাই রাস্তায় নেমেছিল তখনও আমি রাস্তায় নেমেছিলাম। তখন আমার কোন ছবি প্রচার ছিল না, তাই কেউ বলতে পারবেনা আমি ছবি প্রচারের জন্য রাস্তায় নেমেছি।’

এরপর অভিনেত্রীর থেকে জানতে চাওয়া হয় কিছু কিছু সম্পর্ক এগুলো পূর্ণ থাকায় সেগুলোর মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে না একটা সময়। কিন্তু কিছু সম্পর্ক যেগুলো অপূর্ণ থেকে যায় সেই সম্পর্কে অনেক সময় অনেক কিছু চাওয়া পাওয়া থাকে এই সম্পর্কে কি বলতে চান অভিনেত্রী? অভিনেত্রীর কথায় ‘আমি এত ছোট ছোট বিষয়ে মাথা ঘামাই না। আমি নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাই জীবনে এরকম অনেক পাওয়া না পাওয়া থাকে সেগুলো নিয়ে এত মাথা ঘামালে চলে না।’

‘তবে এই মুহূর্তে আমাকে নিয়ে আরজি কর প্রতিবাদ কাণ্ড থেকে শুরু করে কিভাবে আমার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার দিকে চলে গেল আমি কিছুতেই বুঝতে পারছি না। তারপরে টেক্কা ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার পর থেকে তো আরো আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে পরিচালক যদি অন্য কেউ হতো তাহলে হয়তো আলোচনাটা এদিকে যেত না। তবে অনেকেই বলছে আমি আমার গোটা ২৪ বছরের ক্যারিয়ারটা এই প্রেমের উপরে টিকিয়ে রাখতে পেরেছি।’

আরও পড়ুনঃ ইশার শয়তানিতে সামনে এল অতীত! মৃ’ত্যুর মুখে পর্ণা! এবার কী করবে সৃজন?

এছাড়া অভিনেত্রী আরজি কর কাণ্ড নিয়ে বলেন ‘এই ঘটনার পর হয়তো ২ শতাংশ হলেও সমাজে কিছু পরিবর্তন আসবে। কিন্তু মেয়েদেরকে নিয়ে কটাক্ষ, তাদেরকে অপমান করা সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে যে সমস্ত কথা আগে হতো সেগুলো পরিবর্তন হতে আমি দেখিনি। তবে মেয়েরা অনেক বেশি সোচ্চার হচ্ছে। নিজেদের গলা তোলার সাহস পাচ্ছে। যে সমস্ত মহিলারা এবং পুরুষরা অপমান করতো কটাক্ষ করত তাদেরকে আমার কিছু বলার নেই এমন অনেক মহিলাও রয়েছেন যারা এদেরকে সায় দিচ্ছে।’

Back to top button